চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ আটে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এই ম্যাচ হারের ফলে শেষ আটে উঠতে ব্যর্থ হওয়া ক্যারিবীয়দের প্লেট পর্বে খেলতে হবে।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ডি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শ্রীলঙ্কা কোয়ার্টারে খেলবে। দুই জয়ে ৪ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া শেষ আটে খেলবে গ্রুপ রানার্সআপ হিসেবে।

শুক্রবার সেন্ট কিটসে হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ২৫০ রান করে। দলের পক্ষে সর্বাধিক রান করে ৯১ বলে ৫ চার ও এক ছক্কার মারে ৫৬ রান করা কেভিন উইকহাম। এছাড়া জর্ডান জনসন ৪৭ এবং টেডি বিশপ ও রিভালডো ক্লার্ক ৪৫ রানের ইনিংস খেলেন।

লঙ্কানদের হয়ে সেরা বোলিং ফিগারের মালিক দুনিথ ওয়েলাগেলা। তিনি ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট।

২৫১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করা শ্রীলঙ্কা ১০ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ওপেনার সাদিশা রাজাপাকশা ১১৫ বলে ৫ চারের মারে সর্বাধিক ৭৬ রান করেন। আঞ্জালা বান্দারার ৪০, শেভন ড্যানিয়েলের ৩৪ ও রানুদা সমারাত্নের অপরাজিত ২৭ রানের ইনিংসগুলোও জয়ে ভূমিকা রাখে।

Reneta

ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট পান ম্যাককেনি ক্লার্ক ও ইসাই থরনে।

এদিকে, ত্রিনিদানে বি গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ১৫৮ রানের বড় ব্যবধানে জিতে নকআউট পর্বে পা রেখেছে সাউথ আফ্রিকা।

প্রোটিয়াদের সাথে কোয়ার্টারে খেলা নিশ্চিত করা ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে জিতলেই তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে হবে বি গ্রুপ চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে গ্রুপ রানার্সআপ হবে তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট পাওয়া সাউথ আফ্রিকা।

টসে জিতে ব্যাটিংয়ে নামা সাউথ আফ্রিকা ৭ উইকেটে ৩১৫ রানের বড় স্কোর পায়।

অধিনায়ক জর্জ ভ্যান হেরডেন সেঞ্চুরি হাঁকিয়ে ৯৩ বলে ৩ চার ও ৮ ছক্কার মারে ১১৫ রানের ইনিংস খেলেন। অল্পের জন্য সেঞ্চুরি পাননি ডেওয়াল্ড ব্রেভিস। ১২২ বলে ৭ চার ও ৪ ছক্কায় তিনি করেন ৯৬ রান। শেষ দিকে মাইকেল কোপল্যান্ড ১৮ বলে ২ চার ও ৪ ছক্কার মারে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেললে প্রোটিয়ারা তিনশ রানের গণ্ডি পার হয়।

আইরিশদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন রেউবেন উইলসন ও লিয়াম ডোহার্টি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ৩১২ রান। বড় স্কোর তাড়ার চাপ তারা সামলাতে পারেনি, ৩৩ ওভারে ১৫৯ রানেই হয় অলআউট।

ওপেনার নাথান ম্যাকগুইরে আইরিশদের হয়ে ৩৩ বলে ৮ চার ও এক ছক্কার মারে করেন ৪২ রান। নয়ে ব্যাট করতে নামা ম্যাথিউ হামফ্রেস ৩০ বলে ৮ চারের মারে ৩৮ ও ফিলিপ্পুস লে রোক্স ৩৩ রান করেন।

সাউথ আফ্রিকার হয়ে লিয়াম আলডের ২০ রান খরচায় ৩ ও ম্যাথিউ বোয়াস্ট ২৬ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।

শনিবার এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইতোমধ্যে এই গ্রুপে তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে চলে গেছে ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT