চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষে এসে সিলেটের প্রথম হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট সিক্সার্স: ১৩৫/৫
খুলনা টাইটান্স: ১৩৮/৬
১২ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ী খুলনা

অল্প রানের স্কোর গড়েও ৬৭ রানে খুলনার চার উইকেট তুলে নিয়েছিল সিলেট। কিন্তু ক্রিজে থেকে গিয়েছিলেন ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের শেষ ওভারে ‘চার ছক্কা’ হাঁকানোর নায়ক কার্লোস ব্রেথওয়েট (২৩)। সঙ্গে ক্লিনজার (৪৭)। এই দুজনই বিপিএলের পঞ্চম আসরে সিলেটকে প্রথম হারের জ্বালা দিল।

সিলেট দিয়ে শুরু হয়েছে এবারের আসর। ৮ নভেম্বরই এখানে শেষ হচ্ছে। ঢাকা পর্বে আসার আগে চার ম্যাচের তিনটিতে জয় পেল ক্রিকেট জোয়ারে ভাসা সিলেট সিক্সার্স।

Banglabid

১৩৬ রানের টার্গেট দিয়ে বল করতে নেমে তৃতীয় ওভারে নাজমুল হোসেন শান্তকে  (৭) ফেরান তাইজুল। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই চ্যাডউইক ওয়াল্টনকে বোল্ড করেন ওই তাইজুল। রুশো ১৭ বলে ১৯ করে ফিরে যাওয়ার পর রিয়াদ করেন ২৩ বলে ২৭। পাঁচ উইকেট হারানোর পর ক্লিনজার এবং কার্লোস ব্রেথওয়েট ম্যাচটা ধরে রাখেন। সেখান থেকে জয়ও এনে দেন।

খুলনা এদিন টস জিতে সিলেটকে আগে ব্যাট করতে পাঠায়। সিলেট আগের ম্যাচে টস হেরে আগে ব্যাট করে জয় পায়। এদিন অবশ্য শেষ ম্যাচের মতো মারমুখী ব্যাটিং হয়নি তাদের।

সিলেট সিক্সার্স ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায়। শফিউল ইসলামের বলে রিয়াদের হাতে ধরা পড়েন আন্দ্রে ফ্লেচার। ৪ রান করে ফিরে যান তিনি। দলীয় ২০ রানে জফরা আর্চারের বলে রিয়াদের হাতে ক্যাচ হন সাব্বির রহমান। ছয় বল খেলে শূন্য রান করেন তিনি।

Reneta

এরপর দলীয় ৫১ রানে আরিফুল হকের ক্যাচ বানিয়ে উপুল থারাঙ্গাকে ফেরান রিয়াদ। ২৪ বল খেলে ২৬ রান করেন তিনি। ইনিংসের ১২তম ওভারে দানুশকা গুনাথিলাকাকে সাজঘরে ফেরান ওই রিয়াদ। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন গুনাথিলাকা। ১৯তম ওভারে জফরা আর্চারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে রিলি রুশোর হাতে ক্যাচ হন রস হুইটলি। ২৩ বল খেলে ২৭ রান করেন তিনি। শেষ দিকে ৩৫ বল খেলে ৪৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নাসির হোসেন। তার সঙ্গে তিন বল খেলে তিন রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

খুলনা টাইটান্সের পক্ষে রিয়াদ দুটি, জফরা আর্চার ২টি ও শফিউল ইসলাম একটি করে উইকেট নেন।

পয়েন্ট টেবিল:

১. সিলেট (চার ম্যাচে ৬ পয়েন্ট)
২. ঢাকা (দুই ম্যাচে ২ পয়েন্ট)
৩. কুমিল্লা (দুই ম্যাচে ২ পয়েন্ট)
৪. রংপুর (দুই ম্যাচে দুই পয়েন্ট)
৫. চিটাগাং (দুই ম্যাচে ২ পয়েন্ট)
৬. খুলনা (দুই ম্যাচে ২ পয়েন্ট)
৭. রাজশাহী (দুই ম্যাচে ০ পয়েন্ট)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে দুই ছেলে প্রাণ হারানোর পর দিশেহারা বাবা সেকান্দার আলী

‘বাবা, ভাত খেতে আসো তাড়াতাড়ি… কেউ বলবে না’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT