চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষের দিকে অদ্ভুত সব আওয়াজ শুনতেন সুশান্ত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২০
বিনোদন
A A

মনের দিক থেকে ঠিক কতটা ভেঙে পড়লে একজন আত্মহননের রাস্তা বেছে নেয়? সুশান্তের মৃত্যুর পর এমন প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে। পুলিশ যত তদন্ত করছে, ততই সুশান্তের মানসিক অবসাদগ্রস্ততার বিষয়টি সামনে আসছে।

অবসাদগ্রস্ত সুশান্ত হ্যালুসিনেট করতেন। নানা রকম শব্দ শুনতেন। তার মনে হতো, কেউ তাকে মেরে ফেলতে চাইছে। সুশান্তের মৃত্যুর পর উঠে এসেছে এমনই তথ্য। এবিষয়ে মুখ খুললেন রিহা চক্রবর্তীর ‘জালেবি’ ছবির লেখিকা সুহরিতা সেনগুপ্ত।

সুহরিতা জানিয়েছেন, সুশান্তের সঙ্গে তার আলাপ হয়েছিল মহেশ ভাটের অফিসে। সুশান্ত সেখানে গিয়েছিলেন ‘সড়ক ২’-তে কাজ করার বিষয়ে মহেশ ভাটের সঙ্গে কথা বলতে। তখনই তার সঙ্গে কথা বলে কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেছিলেন মহেশ ভাট। তিনি সেইসময় পরিচিতদের বলেছিলেন, বহু বছর আগে পারভিন ববির যেরকম মানসিক সমস্যা তিনি দেখেছিলেন, সুশান্তের মধ্যেও তিনি সেরকমটা লক্ষ্য করেছেন। বছর খানেক আগেই মহেশ ভাট বুঝেছিলেন যে চিকিৎসা ও ওষুধ ছাড়া সুশান্তের বাঁচার উপায় নেই। কারণ, এরকম সমস্যায় ভুগে আত্মহত্যা করেছিলেন পারভিন ববি।

ওষুধ খেতেন না সুশান্ত। সুহরিতা জানিয়েছেন, সুশান্তকে ওষুধ খাওয়ানোর সবরকম চেষ্টা করেছেন সুশান্তের কথিত প্রেমিকা রিহা। একবছর ধরে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন সুশান্ত। তবুও রিহা সুশান্তের সঙ্গেই ছিলেন। সুশান্ত নানা রকম অদ্ভুত আওয়াজ শুনতে পেতেন, যা রিহা শুনতেন না। তিনি ভাবতেন, কেউ তাকে মেরে ফেলতে চাইছে। একদিন বাড়িতে অনুরাগ কাশ্যপের সিনেমা চলছিল। রিহাও ছিলেন সঙ্গে। এমন সময় সুশান্ত রিহাকে বলেছেন, ‘আমি অনুরাগ কাশ্যপের ছবির প্রস্তাব ফিরিয়েছি। তিনি আমাকে মেরে ফেলবেন।’ এই ঘটনার পর থেকেই থেকেই রিহা সুশান্তের সঙ্গে থাকতে ভয় পেতেন।

সুহরিতা জানান, এই ঘটনার পর মহেশ ভাট রিহাকে বলেছিলেন, সুশান্তের সঙ্গে থাকলে রিহাও মানসিক সুস্থতা হারিয়ে ফেলবেন।

অন্যদিকে এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বাবুল সুপ্রিয়। ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘ভাট সাহেবের কথা শুনে আমি অত্যন্ত বিরক্ত। তিনি যখন সবই জানতেন, তাহলে ছেলেটিকে সাহায্য করেননি কেন?’

Reneta

রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি। কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিষন্নতামহেশ ভাটরিহা চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬

নিখোঁজের ৬ দিন পর খাল থেকে উদ্ধার গায়িকার মরদেহ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT