ক্রিকেট

শেষের আগেই স্বপ্ন ভাঙল রংপুরের

ক্রিকেট খেলায় ব্যাটসম্যান রান করার জন্য দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান রান করার জন্য দৌড়াচ্ছে, পেছনে বোলার ও উইকেটরক্ষক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্লাটুনকে ১৪৫ রানে আটকে রেখে আশা জাগিয়েছিল ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স। ব্যাটিং ব্যর্থতা এলোমেলো করে দিল সব। একশর আগেই গুটিয়ে গিয়ে হারতে হল ৬১ রানের বড় ব্যবধানে। তাতে শেষের আগেই ভাঙল ওয়াটসন-মোস্তাফিজদের সেরা চারে থেলার স্বপ্ন।

ঢাকাকে হারাতে পারলে শেষ ম্যাচ পর্যন্ত প্লে-অফের আশা টিকে থাকত রংপুরের। কিন্তু এক ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ারের লড়াই থেকে ছিটকে গেল দলটি। ১১ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া রংপুর শুক্রবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচটিও খেলবে মাশরাফী-তামিমদের ঢাকার বিপক্ষে।

ঢাকা-১৪৫/৯ (২০ ওভার), রংপুর-৮৪/১০ (১৫.৩ ওভার)

মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লড়াই জমাতে পারেনি রংপুর। বোলিং ইউনিট হিসেবে ঢাকার জ্বলে ওঠার দিনে ২৭ বল হাতে রেখে ৮৪ রানে অলআউট হয় দলটি। দুইঅঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটসম্যান। আল-আমিন জুনিয়র ২৩, ক্যামেরুন ডেলপোর্ট ২০ ও মোহাম্মদ নবী করেন ১২ রান।

মেহেদী হাসান নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, ফাহিম আশরাফ ও সাদাব খান। হাসান মাহমুদ নেন একটি উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের ৩৮ বলে ৪০ ও সাদাব খানের ১৯ বলে ৩১ রানের ক্যামিও ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ঢাকা।

তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ৩টি করে উইকেট। মোহাম্মদ নবী দুটি ও লুইস গ্রেগরি নেন একটি করে উইকেট।

বিষয়:ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…