চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষদিনের রোমাঞ্চ জমিয়ে সন্ধ্যে নামল অ্যাডিলেডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ধীরে হলেও মোটামুটি নিশ্চিত উত্তেজনাপূর্ণ ফিনিশিংয়ের শিরোনাম হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের অ্যাডিলেড টেস্ট। ব্যাট হাতে ৪০০ ছাড়ানো লিডের সম্ভাবনা জাগিয়ে অজিদের ম্যাচ থেকেই ছিটকে দেয়ার ইঙ্গিত দিয়েছিল কোহলিরা। কিন্তু ৪ রানে চার উইকেট হারিয়ে স্বাগতিকদের ৩২৩ রানের লক্ষ্য দিতে পেরেছে সফরকারীরা।

টার্গেট কঠিন, তবে অসম্ভব নয়! লক্ষ্যে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়া। এরপরই দুই ওপেনারকে হারায় তারা। চাপ কাটিয়ে উঠে না উঠতেই আবারও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। যদিও দিনের শেষ আধাঘণ্টা বেশ ভালোভাবেই কাটিয়েছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর: ভারত-২৫০ ও ৩০৭, অস্ট্রেলিয়া-২৩৫ ও ১০৪/৪ (চতুর্থ দিন শেষে)

Banglabid

চতুর্থ দিন শেষে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ১০৪ রান। শন মার্শ ৩১ ও ট্রাভিস হেড ১১ রানে অপরাজিত। পঞ্চম ও শেষদিনে তাদের জয়ের জন্য দরকার ২১৯ রান, হাতে ৬ উইকেট। সুযোগটা অবশ্য অজিদের চেয়ে ভারতের জন্যই বেশি। সবমিলিয়ে অন্যরকম একটা দিনের প্রতিশ্রুতি দিয়ে সন্ধ্যা ঘনিয়েছে অ্যাডিলেডে।

জয়ের আশা করলেও অস্ট্রেলিয়াকে চিন্তায় রাখবে অ্যাডিলেডের ইতিহাস। অস্ট্রেলিয়াও গত ১০০ বছরের মধ্যে অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে দুইশর বেশি রান তাড়া করে জিততে পারেনি। এই মাঠে যে গত ১০০ বছরে ৩০০ রানের বেশি টপকে টেস্ট জেতেনি কোনো দলই।

যদিও টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৬৯ রান তাড়া করে জেতার ইতিহাস রয়েছে অস্ট্রেলিয়ার। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে হোবার্টে জিতেছিল তারা। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৩১৫ রান তাড়া করে জয়ের নজিরও আছে অস্ট্রেলিয়ার। তবে সেই ম্যাচটি ১১৬ বছর আগে।

Reneta

প্রথম ইনিংসে ১৫ রানের লিড নেয়ার পর দ্বিতীয় ইনিংস মিলিয়ে রোববার অজিদের ৩২৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। শুরুটা একটু ভালো হলেও চা-পানের বিরতিতে যাওয়ার ঠিক আগে ফিঞ্চের উইকেট হারায় অজিরা। স্কোরবোর্ডে তখন রান ২৮।

ফিঞ্চকে ফেরান অশ্বিন। চা-পানের বিরতির পর আরও একটি উইকেট হারায় স্বাগতিকরা। ৪৪ রানের মাথায় মোহাম্মদ সামির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত হ্যারিস। পরে ৬০ রানের সময় অশ্বিনের বলে ‘আত্মহত্যার সামিল’ এক শট খেলে ফেরেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান উসমান খাজা (৮)।

শন মার্শের সঙ্গে জুটিতে অজিদের একটু আশার সঞ্চার করেছিলেন পিটার হ্যান্ডসকম্ব (১৪)। কিন্তু সামির বলে পূজারাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও। সেখান থেকে জুটি গড়েছেন মার্শ ও ট্রাভিস হেড। শেষবেলায় বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে দুজনকেই।

এর আগে চতুর্থদিন লাঞ্চ বিরতিতে যে ইঙ্গিত দিয়েছিল, বিরতির পর সেই সুযোগটাই হাতছাড়া করে ভারত। টেলএন্ডারদের ব্যর্থতায় বিরতির পরপরই গুটিয়ে যায় কোহলিদের দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় ইনিংসেও লড়াকু ব্যাটিং করেছেন চেতশ্বর পূজারা। প্রথম ইনিংসে ১২৩-এর পর এবার ৭১ এসেছে তার ব্যাটে। সঙ্গে লড়েছেন রাহানে। কিন্ত এ দুই ব্যাটসম্যান আউট হতেই দ্রুত শেষ দেখে ইনিংস। মারমুখী পান্ট একটা চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি। ২৫ রানে ভারতের শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচে কামব্যাক করে ব্যাগি-গ্রিনরা।

বিরতির পর ১৬ বলে ২৮ রান করা পান্টকে ফেরান নাথান লায়ন। এরপর ৫ রানে স্টার্কের শিকার হন রবীচন্দ্রন অশ্বিন। ভারতের শেষ চার উইকেটের পতন হয় মাত্র চার রানের ব্যবধানে। ৭০ রানে লায়ন রাহানেকে সাজঘরের রাস্তা দেখানোর পর ঈশান্ত, শামি ফেরেন শূন্য রানে। লায়ন দাপটেই ৩০৭ রানে শেষ হয় কোহলিদের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসে ২ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন অজি অফস্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া-ভারত সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফখরুলের বিরুদ্ধে পাকিস্তান দূতাবাসে গোপন বৈঠকের অভিযোগ

পরবর্তী

সরকারের হুকুমে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল: রিজভী

পরবর্তী

সরকারের হুকুমে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল: রিজভী

মন্থর ব্রাভোকে কাটারে ‘মুক্তি দিলেন’ মাশরাফী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT