চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষদিনের রোমাঞ্চে জিতে সিরিজ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা শেষদিনের রোমাঞ্চে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডি, করাচির পর লাহোর টেস্টও ড্রয়ের চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। বেনো-কাদির ট্রফির তৃতীয় তথা শেষ ম্যাচের শেষদিনের রোমাঞ্চে অবশ্য খেই হারিয়েছে বাবর আজম বাহিনী। তিন ম্যাচ সিরিজের শেষটিতে ১১৫ রানের জয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিয়ে ফিরছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

১৯৯৮ সালের পর পাকিস্তানের মাটিতে খেলছে অস্ট্রেলিয়া। দুইযুগ পরের ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের সমানে-সমান লড়ে ড্র করে অজিরা। দ্বিতীয় টেস্টে প্রায় জিতেই গিয়েছিল কামিন্সের দল। বাবর-রিজওয়ানের বীরত্বপূর্ণ ইনিংসে হার এড়ায় স্বাগতিকরা। শেষ ম্যাচেও লড়াইটা চালিয়েছিলেন বাবর-ইমাম, কামিন্স-লায়নের কাছে আত্মসমর্পণে মধ্য দিয়ে পূর্ণতা পায়নি যে লড়াই।

সংক্ষিপ্ত স্কোর- অস্ট্রেলিয়া-৩৯১ ও ২২৭/৩ (ইনিংস ঘোষণা), পাকিস্তান-২৬৮ ও ২৩৫

লাহোর টেস্টে ফল পেতে মরিয়া ছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে লড়াই জমে ওঠে। দ্বিতীয় ইনিংসে ২২৭ রান তুলে ৩৫১ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাবে চতুর্থ দিন বিনা উইকেটে ৭৩ রান তুলে লড়াইয়ের আভাস রাখে স্বাগতিক দল।

পঞ্চম দিনে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি বড় করতে পারেননি আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। দলীয় ৭৭ রানের মাথায় গ্রিনের বলে ক্যারিকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শফিক, শেষদিনে কোনো রানই যোগ করতে পারেনি ডানহাতি ব্যাটার।

৪২ রানে দিন শুরু করা ইমামকে দ্বিতীয় শিকার বানান নাথান লায়ন। লাবুশেনকে ক্যাচ দেয়ার আগে ১৯৯ বলে ৭০ রানের ইনিংস খেলেন ইমাম। মাঝে আজহারের ব্যাট থেকে আসে ১৭ রান।

১৪২ রানে শুরুর ৩ ব্যাটারকে হারিয়ে পাকিস্তান এগোয় ড্রয়ের লক্ষ্যে। বাবর-রিজওয়ানদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান লায়ন। ডানহাতি অফস্পিনার ইমাম-আজহারের পর ড্রেসিংরুমের পথ দেখান বাবর-হাসান-শাহিন শাহকেও। তার ফাইফারের দিনে ইমাম ও বাবরের ফিফটি ছাড়ানো ইনিংস যায় হারের খাতায়।

কামিন্সের তোপে ফাওয়াদ আলম ১১ রানে ও মোহাম্মদ রিজওয়ান শূন্য রানে ফিরলে জয়ের পথ সুগম হয় অস্ট্রেলিয়ার। সফরকারীদের সিরিজ নিশ্চিত দ্রুততর করেন লায়ন। ২১৩ রানে ফিফটি ছাড়ানো বাবরকে ফেরান ষষ্ঠ উইকেট হিসেবে।

পাকিস্তানের শেষের ৪ উইকেট ২২ রানের মাঝে তুলে নেন কামিন্স-স্টার্ক। বেনো-কাদির ট্রফি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন উসমান খাজা। হয়েছেন সিরিজসেরা। পাঁচ ইনিংসে ব্যাট করে দুটি করে শতক ও অর্ধশতকে ৪৯৬ রান করেন বাঁহাতি ব্যাটার।

সিরিজ নির্ধারণী টেস্টে বল হাতে প্রথম ইনিংসে ৫৬ রানে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ৩ উইকেট তুলে ম্যাচসেরা হয়েছেন সফরকারী অধিনায়ক প্যাট কামিন্স।

ট্যাগ: কামিন্সখাজাটেস্ট চ্যাম্পিয়নশিপবাবররিজওয়ানলাহোরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমার বোলিংয়ে মুগ্ধ ম্যাচসেরা মুনি

পরবর্তী

মালয়েশিয়া পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার

পরবর্তী
রোহিঙ্গা শরণার্থীদের পাচারকালে উদ্ধার, বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার

তথ্যমন্ত্রী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি সম্পর্কে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT