চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা মধুর না হলেও সঙ্গী সিরিজ জয়ের সন্তুষ্টি

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৭:২৮ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পথটা সহজ হবে না। নিউজিল্যান্ড ১৬২ রানের লক্ষ্য দেয়ার পর এটা জানাই ছিল। দেখার ছিল কতটা লড়াই জমাতে পারে বাংলাদেশ। সিরিজ জয়ের সন্তুষ্টির পিঠে যোগ করতে পারে কিনা দারুণ এক জয়। সেটি হয়নি। শেষটা মধুর হয়নি। বড় চ্যালেঞ্জের পেছনে ছুটতে নেমে ২৭ রানে হেরে বসেছে টাইগাররা।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ তাতে সমাপ্তি দেখল ৩-২ ব্যবধানে। শেষটা প্রত্যাশার মতো না হলেও মাহমুদউল্লাহ রিয়াদের দলের সঙ্গী হচ্ছে প্রথমবার কিউইদের টি-টুয়েন্টি সিরিজে হারানোর সুখস্মৃতি।

প্রথম ম্যাচে ল্যাথামদের ৬০ রানে গুঁড়িয়ে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতে করে ২-০। তৃতীয় ম্যাচে ৫২ রানে জিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। চতুর্থ টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

ঠিক আগের সিরিজে নিউজিল্যান্ডের তাসমান সাগরপাড়ের প্রতিবেশী অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। তার আগে ছোট ফরম্যাটের সিরিজ জিতে এসেছে জিম্বাবুয়ে থেকে। টানা তিন সিরিজ জয় সঙ্গী করে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে যাবে টিম টাইগার্স।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে টম ল্যাথামের দলের বিপক্ষে টসে হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পায় স্বাগতিকরা। শুরুতে ব্যাট করে সফরকারীরা নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬১ রান তোলে। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৪ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ।

জবাব দিতে নেমে একদিকে রানের চাকা ঘোরাতে পারেনি টাইগাররা, আরেকদিকে উইকেট পড়ছে টপাটপ। একসময় ৪৬ রানের মধ্যে টপঅর্ডারের ৪ ব্যাটসম্যান ফিরে যান সাজঘরে।

Reneta

উইকেট ছুঁড়ে যাওয়া-আসার শুরুটা করে দেন লিটন দাস, ১২ বলে ১১ রান তার। একাদশে ফেরা সৌম্য সরকার করতে পেরেছেন সবে ৪, ৯ বলে। আরেক ওপেনার নাঈম শেখ সম্ভাবনা জাগিয়েছিলেন, ৩ চারে ২১ বলে ২৩ রানের বেশি এগোতে পারেননি তিনিও।

অভিজ্ঞ মুশফিকুর রহিম ৮ রানে ৩ করে টপঅর্ডারের ব্যাটিং ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে দেন। বাংলাদেশ তখন বিপদে। আফিফ হোসেনকে নিয়ে হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ ও আফিফ জুটিতে ৬৩ রান যোগ করে আশা জাগিয়েছিলেন। কিন্তু প্রয়োজনীয় রানের সাথে পাল্লা দেয়া সম্ভব হয়নি। অধিনায়ক একটি করে চার-ছক্কায় ফিরে যান ২১ বলে ২৩ করে।

পরে সোহান ৪, শামীম ২ রানে ফিরে গেলে নিঃসঙ্গ থেকে যায় আফিফের প্রচেষ্টা। শেষ পর্যন্ত ২ চার ও ৩ ছয়ে ৩৩ বলে তার অপরাজিত ৪৯ রানের ইনিংসটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

এর আগে ঝড়ের শুরু করে যান ফিন অ্যালেন। শেষ টানে ল্যাথাম। শরিফুলের এক ওভারে ১৯ রান বেরিয়ে যায়। শরিফুলই পাওয়ার প্লের শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে লাগাম টানেন। তাতে রানের চাকায় গতি কমে আসলেও লাগাম টেনে ধরা যায়নি। ধরতে দেননি আসলে অপরাজিত ফিফটি তোলা ল্যাথাম।

অ্যালেন ও রাচিন রবীন্দ্র মিলে ৩৪ বলে ৫৮ রানের ওপেনিং জুটি আনেন। ৩ চারে ১২ বলে ১৭ করা রবীন্দ্রকে মুশফিকের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন পেসার শরিফুল। ষষ্ঠ ওভারের চতুর্থ বল ছিল সেটি।

ভয়ঙ্কর হয়ে ওঠা অ্যালেনকে ওই ওভারে এক বল পরেই সাজঘরের পথ দেখান শরিফুল। করেন বোল্ড। শুরুতে শামীমের হাতে জীবন পাওয়া অতিথি ওপেনার ফেরার আগে ৪ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৪১ করে যান।

উইল ইয়াং ৬, ডি গ্র্যান্ডহোম ৯, হেনরি নিকোলস ২১ বলে ২০, কোল ম্যাককোনকি ১০ বলে অপরাজিত ১৭ রানের অবদান রাখেন। আর সংগ্রহ দেড়শর ওপারে টেনে নিতে নেতৃত্ব দেন ল্যাথাম।

কিউই অধিনায়কের তাণ্ডবে তাসকিনের করা ইনিংসের ১৯তম ওভারে ১৮ রান বেরিয়ে যায়। শেষ পর্যন্ত তাকে আউট করা যায়নি। ২টি করে চার-ছয়ে ৩৭ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস ল্যাথামের। রান সংকটের সিরিজে দ্বিতীয় ফিফটি তার।

৪ ওভারে ৩৪ রান খরচায় এক উইকেট তাসকিনের। এক উইকেট নিতে ৩ ওভারে নাসুমের খরচ ২৫। সবচেয়ে খরুচে শরিফুল, ২ উইকেট নিলেও ৪ ওভারে বিলিয়েছেন ৪৮ রান।

মাহমুদউল্লাহ ৩ ওভারে ১৭ রান দিয়ে উইকেটের দেখা পাননি। ২ ওভারে ১৪ রান দিয়ে সৌম্যও একই। শামীম এক ওভারে দিয়েছেন ৪ রান, আর বল পাননি। ৩ ওভারে ১৮ রান দিয়ে এক উইকেট আফিফের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে হাসপাতালে আরও ২৪৮ রোগী

পরবর্তী

মৃত্যুর নিম্নমুখী ধারা ধরে রাখতেই হবে

পরবর্তী

মৃত্যুর নিম্নমুখী ধারা ধরে রাখতেই হবে

সড়কে প্রাণ হারালেন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT