চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে বোরো আবাদে রোগের সংক্রমণে দিশেহারা কৃষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
জনপদ, শেরপুর
A A

হাকিম বাবুল, শেরপুর জেলা প্রতিনিধি : দূর থেকে দেখলে মনে হবে ধান গাছগুলো পেকে সোনালী রং ধারণ করেছে। কিন্তু কাছে গেলেই চোখের বিভ্রম ধরা পড়ে। পাকা নয়, ধান গাছগুলো যেন পুড়ে ঝলসে গেছে। গাছের সব ধানের শীষ শুকিয়ে সাদা হয়ে ধান চিটা হয়ে যাচ্ছে। ‘নেক ব্লাস্ট’ বা ঘাড় পচা রোগের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

শেরপুরে বোরো আবাদে জেলার বিভিন্ন এলাকায় এই ‘নেক ব্লাস্ট’ বা ঘাড় পচা রোগের প্রাদুর্ভাবে সম্ভাব্য লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন বোরো চাষিরা।

জেলার ৫ উপজেলাতেই এবার বোরো আবাদে নেক ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে কৃষকের শত শত একর জমির বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, বিআর-২৮ ও হাইব্রীড সুপার জাতের ধানেই এ রোগের প্রকোপ বেশি হয়েছে।

কৃষি বিভাগের দাবি, বৈরী আবহাওয়া, জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি ও বীজের সমস্যার কারণে সাধারণত ‘নেক ব্লাস্ট’ রোগের আশঙ্কা থাকে।

তাদের তদারকি আর পরামর্শে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করে স্বল্প পরিসরেই রোগটি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন কৃষি কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেজন্য তাদেরকে কৃষি পুনর্বাসনের আওতায় সহায়তা করা প্রয়োজন বলে ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধানশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT