চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
শেরপুর-সড়ক দুর্ঘটনা-বাস সিএনজি সংঘর্ষে নিহত

হাকিম বাবুল, শেরপুর প্রতিনিধি: শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার চিথলিয়া এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি অটোরিক্সা চালক বিল্লাল হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান। তিনি শেরপুর সদর উপজেলার খুনুয়া বটতলা এলাকার অধিবাসী।

সিএনজির অন্য দুই যাত্রী চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তাদের মধ্যে নকলার চরমধুয়া গ্রামে বসবাসকারী হাবিবুর রহমান নামে একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

আহত তিন যাত্রীর অবস্থাও সংকটাপন্ন বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন: জামালপুরের কাজিয়ারচর এলাকার মেহেদী হাসান, নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর এলাকার জুয়েল মিয়া ও হালিমা বেগম। তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে ময়মনসিংহের যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি রোববার সন্ধ্যা ৭টার দিকে নকলার চিথলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে শেরপুরগামী এফজেড লাইন নামের একটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

Reneta

স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার নিচে চাপা পড়ে থাকা চালকসহ ৬ জনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসকরা চালক বিল্লালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ৫ যাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের ২ জন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেরপুর-সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT