চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরের ‘কম্পোস্ট গ্রাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১২, জুন ২০১৫
কৃষি
A A

শেরপুরের নকলার পাইশকা ও পূর্বলাভা গ্রাম দুটি পরিচিতি পেয়েছে কম্পোস্ট গ্রাম নামে। ওই দুই গ্রামের কৃষক ফসল চাষাবাদে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে শুরু করেছেন জৈব সারের ব্যবহার।

আগে শুধু এক জায়গাতেই কৃষক গোবর জড়ো করতেন। এখন বাড়ির এক কোনায় একটি বা দুটি গর্ত করে পাড় বেঁধে তার ওপর টিনের বা পলিথিনের ছাউনি দিয়ে তৈরি করছেন চালা কম্পোস্ট। এসব গর্তে গোবর ছাড়াও বাড়ির আবর্জনা, লতাপাতা, চুলার ছাই, খড় ফেলা হচ্ছে। এতে বাড়ির পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকছে তেমনি পাওয়া যাচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সারও।

স্থানীয় কৃষকরা জানান, সরিষা ক্ষেতে জৈব সার ব্যবহার করে ভালো ফলন পেয়েছেন। চাষাবাদ খরচও কম হয়েছে। গৃহস্থালী ময়লা-আবর্জনা এক জায়গায় ফেলায় পরিবেশও থাকছে পরিচ্ছন্ন।

জৈব সার তৈরীর জন্য কৃষককে প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কার্যালয়। ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির অর্থ দিয়ে কম্পোস্টের গর্ত ও চালা তৈরি করে দিয়ে সহযোগিতা করছে গৌড়দ্বার ইউনিয়ন পরিষদ।

গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হীরা জানান, কৃষক যে জৈব সার উৎপাদন করছে তার পরে আর রাসায়নিক সারের প্রয়োজন হচ্ছে না।

পাইশকা ও পূর্বলাভা গ্রামে কম্পোস্টে জৈব সার তৈরির সাফল্য স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাদের অনেক আশাবাদী করে তুলেছে।

কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, গত বোরো মৌসুমে কৃষক জমিতে জৈব সার ব্যবহার করে সুফল পেয়েছে। এধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা ও পূর্বলাভা গ্রামের চারশো’ কৃষক পরিবার চালা কম্পোস্ট পদ্ধতিতে তৈরি করছেন জৈব সার ।

ট্যাগ: শেরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুটানে ঐতিহাসিক চুক্তির অপেক্ষায় ৪ দেশ

পরবর্তী

উজানের ঢলে বগুড়ায় বাঁধে ভাঙ্গন

পরবর্তী

উজানের ঢলে বগুড়ায় বাঁধে ভাঙ্গন

ফতুল্লা টেস্টের চতুর্থ দিন আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT