আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাউজান প্রদেশের শেবার্গান শহরের একটি কারাগার দখলে নিয়ে সেখানের সব বন্দিকে মুক্ত করে দেওয়ার দাবি করেছে তালেবান।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শেবারগান শহরে শনিবার তালেবান বিদ্রোহীরা এক আক্রমণ চালানোর পর ওই কারাগারটি থেকে শত শত বন্দী বেরিয়ে আসছে।
আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আফগান সরকারকে সহযোগিতা করার জন্য দেশটির বিভিন্ন এলাকা থেকে ১৫০ জনের বেশি শহরটিতে গেছে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য।
অঞ্চলটির কাউন্সিল প্রধান বাবর এশচি বিবিসি’কে জানিয়েছেন, তালেবানরা একটি সেনাঘাঁটি ছাড়া সব জায়গা দখল করেছে, যদিও সেখানে উভয়পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।
গতকাল শুক্রবার প্রথম কোনো প্রাদেশিক রাজধানী হিসেবে জারাঞ্জ শহর দখল করে তালেবান। জারাঞ্জ ও শেবেরগান তালেবানের হাতে চলে গেলো। এদিকে হেরাত, লস্কর গাহ ও কান্দাহারসহ আরও কিছু প্রাদেশিক রাজধানীতে ঢুকে পড়েছে তালেবানের যোদ্ধারা।
তালেবানের দখলে আরেক প্রাদেশিক রাজধানী
আফগানিস্তানের আরেক প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তালেবান। আজ শনিবার উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের রাজধানী শেবেরগান দখলের আগে শুক্রবার বিকেলে তালেবান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে।







