চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেন ওয়ার্নকে পরিবার ও বন্ধুরা জানাল বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের পারিবারিকভাবে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার মেলবোর্নের সেন্ট কিল্ডা ফুটবল ক্লাব মাঠে হওয়া শেষকৃত্যে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ ৮০ জন উপস্থিত ছিলেন।

ওয়ার্নের তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামের, তার বাবা-মা কিথ ওয়ার্ন ও ব্রিজেত্তা ওয়ার্ন, সাবেক অজি ক্রিকেটার মার্ক টেলর, অ্যালান বর্ডার, মাইকেল ক্লার্ক, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন শেষকৃত্যে উপস্থিত ছিলেন। শেষকৃত্য অনুষ্ঠানে আরও ছিলেন মার্ভ হিউজ, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়াহ এবং ইয়ান হিলি।

শেন ওয়ার্নের ঘনিষ্ঠ বন্ধু ও টিভি ব্যক্তিত্ব এডি ম্যাকগুয়ার শেষকৃত্য অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রয়াত অজি ক্রিকেটারকে নিয়ে স্তুতিবাক্য প্রদান করে বলেন, ‘তিনি ছিলেন সুপার হিরো।’

ক্রিকেট কিংবদন্তির কফিনজুড়ে দুটি স্কার্ফ পরানো হয়েছিল। সত্তর দশকে বিল মেডলি এবং জেনিফার ওয়ার্নসের জনপ্রিয় গান দ্য টাইম অফ মাই লাইফের গানে সেন্ট কিল্ডা ফুটবল ক্লাব মাঠের পরিবেশ বিষাদময় হয়ে উঠেছিল।

আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় শেন ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন করা হবে। জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রাঙ্গণ, ১ লাখের মতো মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। টিকেট কিনে শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য এমসিজিতে প্রবেশ করতে পারবেন তারা।

গত ৪ মার্চ থাইল্যান্ডে সমুজান রিসোর্টের দোতলা ভিলায় অবকাশ যাপনের সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে ৫২ বছর বয়সে মারা যান শেন ওয়ার্ন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নমেলবোর্নলিড স্পোর্টসশেন ওয়ার্নশেষকৃত্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT