চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বেচ্ছাসেবক লীগের নানা আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ১৭, মে ২০২০
রাজনীতি
A A

ইফতার ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কেন্দ্রীয় এবং মহানগর উত্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি নেয়া হয়েছিল।

রোববার বিকাল ৪টায় মীরপুর-১৪, ঢাকা ডেন্টাল কলেজের সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সংগঠনের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু-সুস্থতা ও সাফল্য কামনার পাশাপাশি শেখ রেহানাসহ পরিবারের সকলের জন্য দোয়া করা হয়। এছাড়া ১৫ আগষ্টে বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Banglabid

বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে এবং বিদেশে যে সকল বাংলাদেশের নাগরিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ইন্তেকাল করেছেন, তাদের আত্মার শান্তিকামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রায় ৩৫০০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে বাবু নির্মল রঞ্জন গুহ বলেন: স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করলে তখন জিয়ার সামরিক শাসনে দেশ এবং নিজদল আওয়ামী লীগের শোচনীয় অবস্থা ছিল, দলের সভাপতির দায়িত্ব নিয়ে তার নেতৃত্বে দলকে শক্তিশালী অবস্থায় পরিণত করে চারবারের জন্য ক্ষমতায় নিয়ে আসেন এবং দেশকে মধ্যম আয়ের দেশে ও মডেল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হন, যা বিশ্ব দরবারে আজ ব্যাপক প্রশংসিত।

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন: নেত্রী ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলে আজ বাংলাদেশে পদ্মাসেতু, মেট্রোরেল, অসংখ্য ফ্লাইওভার, অসংখ্য ফোর লেন রাস্তা, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মংলায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পায়রা বন্দরসহ অসংখ্য মেগাপ্রকল্প আজ বাস্তবায়নের পথে।

Reneta

তিনি আরো বলেন: স্বেচ্ছাসেবক লীগ প্রিয় নেত্রীর নির্দেশক্রমে করোনাভাইরাসসহ যে কোনো দুর্যোগের মুহূর্তে অসহায়, দুস্থ এবং সাধারণ মানুষের পাশে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নেতা গাজী মেজবাউল হক সাচ্চু, মোবাশ্বের চৌধুরী, কাজী মোয়াজ্জেম হোসেন, কৃষিবিদ এ এফ মাহবুবুল হাসান, ঢাকা মহানগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারখ সাঈদসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনাস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাইভেট মেডিক্যালে বন্ধের মধ্যে ফি পরিশোধে তাগাদা, ব্যবস্থা নেবে বিপিএমসিএ

পরবর্তী

করোনাভাইরাস: ব্যাংকাররা ২৮ মে’র পর আর প্রণোদনা ভাতা পাবেন না

পরবর্তী

করোনাভাইরাস: ব্যাংকাররা ২৮ মে'র পর আর প্রণোদনা ভাতা পাবেন না

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার ছোবল

সর্বশেষ

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT