চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার সরকার শিশুবান্ধব সরকার: ধর্ম প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
বাংলাদেশ
A A

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুবান্ধব সরকার। জাতির পিতার ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের খুবই ভালোবাসেন।

তিনি শিশুদের কল্যাণে জাতীয় শিশুনীতি-২০১১, শিশু আইন-২০১৩, শিক্ষানীতি-২০১০, স্বাস্থ্যনীতি, শিশুশ্রম আইন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ইত্যাদি আইন ও নীতিমালা তৈরি করেছেন।

আজ বৃহস্পতিবার ঢাকার সিবিসিবি সেন্টারে বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের ‘উন্নয়ন অগ্রযাত্রার ৫০ বছর পূর্তি উদযাপন এবং শিশুদের কল্যাণে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আনিছুজ্জামান শিকদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব নির্মল রোজারিও, সবুজবাগ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকার  ভিক্ষু সুনেন্দ্রামিত্রা থের, রামকৃষ্ণ মঠ ঢাকার স্বামী দেবাধ্যনান্দ, ন্যাশনাল কাউন্সিল অব চার্চ ইন বাংলাদেশের সভাপতি বিশপ স্যামুয়েল এস মানকিন, ন্যাশনাল চার্চেস ফেলোশীপ অব বাংলাদেশের বিশপ ড. আরবার্ট পি মৃধা।

প্রতিমন্ত্রী বলেন, ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মানুষের কল্যাণে বিশেষ করে শিশুদের উন্নয়নে গত ৫০ বছর ধরে কাজ করে যাচ্ছে। শিশু শিক্ষা, শিশু সুরক্ষা ও নিরাপত্তা, শিশু স্বাস্থ্য, শিশু পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম কমিয়ে আনা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, এলাকার দুস্থ, অবহেলিত, প্রতিবন্ধী মানুষ সকলের কল্যাণের জন্যে অসামান্য অবদান রেখে চলেছে। বেশিরভাগ কাজে তারা সফলভাবে বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করেছে, যা সকলের কাছে প্রশংসিত হয়েছে এবং যা সমাজের কুপ্রথা দূরীকরণে ব্যাপক ভূমিকা রেখেছে’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ম প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত জোট ছাড়তে ৪ দলকে হেফাজতের চাপ

মে ১৭, ২০২৬

৫২ বছর পর ইতিহাস গড়া হাইতি যেন এক ‘প্রবাসী দল’

মে ১৭, ২০২৬

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT