চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার ভারত সফরে প্রধান বিষয় হবে এনআরসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামী ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক সম্পর্কসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বেশকিছু বিষয়ে প্রধানমন্ত্রীর আলোচনা হবে।

এরমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে আসামে ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন (এনআরসি) থেকে বাদ পড়া নাগরিকদের আলোচনার বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস জানায়, গত জুনে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক হবে এই সফরে। গত ডিসেম্বরের নির্বাচনে ভূমিধস জয় পেয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা।

এই নেতার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেক জোরালো হয়েছে। তারা যৌথভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে।

এই সফরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ছাড়াও ৪ অক্টোবর শেখ হাসিনা বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারত অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন।

নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। এনআরসি থেকে বাদ পড়া নাগরিকদের বাংলাদেশে পাঠানো নিয়ে যে আলোচনা-সে বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা বলছেন।

Reneta

সাধারণ মানুষ তো বটেই আসামের এক রাজনীতিবিদের বক্তব্যের পর বিষয়টি আরও গুরুত্ব বহন করছে। আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে বলেন, ‘‘বাংলাদেশের যেসব নাগরিক অবৈধভাবে ভারতে স্থায়ী হয়েছেন” তাদেরকে ফেরত নিতে ভারত বাংলাদেশকে অনুরোধ করবে।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত আগস্টে বাংলাদেশ সফরকালে বলেন, আসামে অবৈধ নাগরিক সনাক্তকরণের বিষয়টি ‘‘ভারতের অভ্যন্তরীণ” বিষয় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

এই সফরে শেখ হাসিনা লাখ লাখ রোঙ্গিাকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সহযোগিতা চাইবে বলেও মনে করছেন অনেকে। এছাড়া ভারতের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি মূল্যায়নসহ পানি বন্টনের বিষয়ও গুরুত্ব পাবে বলে তাদের ধারণা।

ইতোমধ্যে দুই দেশ সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বৃদ্ধি করেছে, বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা তরুণদের মৌলবাদের দিকে নেয়ার ক্ষেত্রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআরসিনরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট

জুলাই ১৩, ২০২৬

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT