চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার ব্যর্থতা কোথায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। সেখানে না ভোট দিয়েছে চীন ও রাশিয়াসহ দশটি দেশ। সেটা নিয়ে সরগরম সামাজিক যোগাযোগের মাধ্যম। এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। 

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, জাতিসংঘে মিয়ানমার ইস্যুতে ভারত কেন পক্ষে ভোট দিলোনা, চীন রাশিয়া কেন বিপক্ষে ভোট দিলো, এই নিয়ে একটি মহল বেশ সোচ্চার। সরকার ব্যর্থ, শেখ হাসিনা ব্যর্থ, কূটনৈতিক তৎপরতা ব্যর্থ- জামাত বিএনপির মতো এইসব বলতে বলতে নিজেদের পাণ্ডিত্য জাহির করছেন। শুধু এইটুকুই বলবো পাণ্ডিত্য জাহির করার আগে নিজের মূর্খতা আয়নাতে একটু দেখে নিয়েন।

কেন বলছি আপনি কিছুই না জেনে কথা বলছেন, আসুন সেই বিষয়ে একটু আলোকপাত করি। কিছু না জানা থাকলে এতে লজ্জার কিছু নেই, শুধু কিছু বলার আগে সঠিক তথ্য জেনে নিন। লজ্জার বিষয় হলো কোনো ধারণা না থাকার পরও সেই বিষয় নিয়ে মূর্খদের মতো তর্ক করা।

রাখাইনে সহিংসতা বন্ধ করা, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করা, সহিংসতায় দোষীদের শাস্তি দেয়া – এইসব বিষয় নিয়ে জাতিসংঘের তৃতীয় কমিটিতে সম্প্রতি রেজুলেশন গৃহীত হয় এবং তা রেকর্ড সংখ্যক ভোটে পাশ হয়। বিশ্বের ১৩৫টি দেশ পক্ষে, সেখানে মাত্র ১০টি দেশ বিপক্ষে এবং ২৬টি দেশ ভোটদানে বিরত ছিল। একই ইস্যুতে ২০১১ সালে যা ছিল যথাক্রমে ৯৪-২৫-৬৩। শেখ হাসিনার সরকারের কূটনৈতিক সফলতা এইখানেই।

এই সফলতার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করবেন না, মেনে নিলাম আপনারা অতটা ওদের প্রকৃতির মানুষ না।কিন্তু চীন, রাশিয়া কেন বিপক্ষে ভোট দিলো, কেন ভারত জাপান ভোট দানে বিরত ছিল- এই নিয়েই আপনাদের যত সমালোচনা। আর সমস্যাটা এইখানেই। এইখানেই আপনি অজ্ঞতার পরিচয় দিচ্ছেন।

এরপর অতীত ইতিহাসের কথা টেনে আশরাফুল আলম খোকন লিখেছেন, আসুন জাতিসংঘের তৃতীয় কমিটিতে গৃহীত রেজুলেশনগুলোর অতীত ইতিহাস দেখে আসি। ২০১১ সালের পর মানবাধিকার ইস্যুতে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ার জন্য এই কমিটিতে গৃহীত রেজুলেশনগুলোর মধ্যে পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়েছে এইবার মিয়ানমার ইস্যুতে। বিপক্ষে কম ভোটের রেকর্ডও এইবার। আর এইটা হয়েছে শেখ হাসিনার নেতৃত্ব গুণ এবং বিশ্বব্যাপী তার ব্যক্তিত্বের ব্যাপক গ্রহণযোগ্যতার কারণেই।বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার ব্যর্থতা বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

এইবার আসেন ভারত, চীন, জাপান ও রাশিয়া প্রসঙ্গে আসি। প্রথমত হচ্ছে প্রতিটি দেশই তাদের নিজস্ব নিয়ম-নীতি দ্বারা পরিচালিত হয়, অন্য কোনো দেশের ইচ্ছা বা অনিচ্ছায় নয়।

যদি চীন বা রাশিয়ার কথা বলেন, ইতিহাস পর্যালোচনা করে দেখেন এই দুটি দেশ এখন পর্যন্ত কান্ট্রি স্পেসিফিক কোনো রেজুলেশনে কোনোদিন পক্ষে ভোট দেয়নি, সবসময় বিপক্ষে দিয়েছে। এইবারও এর ব্যতিক্রম ছিলোনা।

ভারতের অবস্থা প্রায় একই রকম। তবে ভারত মাঝে মধ্যে কান্ট্রি স্পেসিফিক রেজুলেশনে বিপক্ষেও ভোট দিয়েছে।কিছুদিন আগেই ২০১১ সালে মিয়ানমার সংক্রান্ত এরকম রেজুলেশনে ভারত বিপক্ষে ভোট দিয়েছিল। সেই অবস্থান থেকে সরে এসে এবার তারা ভোট দানে বিরত থেকেছে। এমনকি ইহুদি রাষ্ট্র ইসরাইলও রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে।

এই সংক্রান্ত আরো তথ্য জানার থাকলে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন সময়ের রেজুলেশন ও ভোটিং সংক্রান্ত তথ্য দেখে নিতে পারেন। মনের সংকীর্ণতা দূর হবে আশা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT