চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার বাংলাদেশ দমে যাবার নয়: তুরিন আফরোজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেছেন: যে দেশে মুক্তিযুদ্ধ রয়েছে, যে দেশের সবচেয়ে বড় সম্পদ বঙ্গবন্ধু, যে দেশের নেত্রী হচ্ছেন শেখ হাসিনা, সেই বাংলাদেশ কোনোদিন দমে যাবার নয়। সেই দেশ অবশ্যই সামনে এগিয়ে যাবে।

৬ মার্চ বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিবার্তা গুণীজন সম্মাননা আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন ।

বক্তব্যের শুরুতে তুরিন আফরোজ মুক্তিযোদ্ধা এবং ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর কাছ থেকে প্রাপ্ত কিছু ব্যক্তিগত অনুপ্রেরণার স্মৃতিচারণ করে তার রুহের মাগফেরাত কামনা করে বলেন: আমার উপর অনেক আঘাত প্রতিঘাত এসেছে। কিন্তু কোনো কিছুই আমাকে ভীত করতে পারেনি। কারণ, আমি বিশ্বাস করি অন্য সবার মতো আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এটুকু আমি আশা করি, যেখানে তুরিন আফরোজের লাশ পরে থাকবে, সেই লাশের এক এক রক্তবিন্দু থেকে সহস্র তুরিন আফরোজের জন্ম হবে। যারা সোনার বাংলা গড়ে তুলবে। যারা যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ঝেটিয়ে দেশ থেকে বিদায় করবে।

তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল সপক্ষ শক্তির ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করে বলেন: আমাদের লড়াই শুধু ধর্মান্ধ মৌলবাদীদেরকে নয় বরং তাদেরকে যে রাজনৈতিক দলটি সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধেও। অপরাধ যে করে এবং যে সমর্থন করে উভয়ই সমান অপরাধী। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, তাদের সবাইকে একসাথে এই অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি ।
উল্লেখ্য এই বছর ন্যায়বিচারের লড়াকু সৈনিক হিসেবে অদম্য নারী ক্যাটাগরিতে ব্যারিস্টার তুরিন আফরোজ ‘বিবার্তা গুণীজন সম্মাননা’ লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. তুরিন আফরোজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT