চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার কারাবন্দী দিবসে স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবসে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার ১৯ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কেন্দ্রীয় পার্টি অফিসে স্বাস্থ্যবিধি মেনে সংগঠবটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ।

সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন: ১৬ জুলাই ২০০৭ সাল থেকে ১১ জুন ২০০৮ সাল পর্যন্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দীন নাছিমের নির্দেশে আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে রাজধানীসহ সারাদেশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে ব্যাপক আন্দোলন- সংগ্রাম গড়ে তোলে ফখরুদ্দিন -মঈনুদ্দিনের অবৈধ সরকারকে বাধ্য করেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে মুক্তি দিতে।

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন: নেত্রীর মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক লীগ ব্যাপক ভূমিকা রাখায় তখনকার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী সর্বদা প্রস্তুত আছে।

২০০৭ সালের ১৬ জুলাই ১/১১- এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া চাঁদাবাজির মামলায় ধানমন্ডির ৫ নম্বর রোডের পারিবারিক বাসভবন ‘সুধাসদন’ থেকে নেত্রীকে গ্রেফতার করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা গাজী মেজবাউল হোসেন সাচ্চু, তানভীর শাকিল জয়, মুজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন, দেবাশীষ বিশ্বাস, এড. মানিক কুমার ঘোষ , কাজী শাহানারা ইয়াসমিন, আব্দুস সালাম, মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, নাফিউল করিম নাফা, আরিফুর রহমান টিটু, কৃষিবিদ মাহবুব হাসান, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, শাহজালাল মুকুল, মাহবুবুর রহমান হেলাল, রফিকুল ইসলাম বিটু, আজিজুল হক আজিজ এবং নগর উত্তর সভাপতি ইসহাক মিয়া, নগর উত্তর সাধারণ সম্পাদক – আনিসুর রহমান নাঈম ও নগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ অনেকে।

এদিন সংগঠনের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও থানাসহ অন্যান্য ইউনিট সমূহও মাননীয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে।

ট্যাগ: কারাবন্দী দিবসশেখ হাসিনাস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জালনোট: সাহেদের বিরুদ্ধে মামলা

পরবর্তী

‘হিরো আলম আমার মর্যাদা বোঝে নাই, তাকে নিয়ে সিনেমা করছি না’

পরবর্তী

‘হিরো আলম আমার মর্যাদা বোঝে নাই, তাকে নিয়ে সিনেমা করছি না’

শেখ হাসিনার কারাবন্দী দিবসে যুবলীগের খাবার ও বস্ত্র বিতরণ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT