চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা মোতায়েন না, শেখ হাসিনার অধীনে নির্বাচন: আওয়ামী লীগ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১:৫৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
শেখ হাসিনার অধীনে নির্বাচন নিয়ে আলোচনা করছে নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে শেখ হাসিনার অধীনে নির্বাচন, সেনা মোতায়েন না করা ও ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণসহ ১১ দফা প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। সংলাপ শেষে সাংবাদিকদের সেসব কথাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকাল ১১টায় থেকে শুরু হয়ে প্রায় দুঘণ্টা সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ  প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন: আমরা আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ১১ দফা প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছি। আমাদের প্রস্তাবগুলো দেখার পরে কমিশন বলেছেন,এটা যেনো কোনো রাজনৈতিক দলের প্রস্তাব নয়, সিইসিরই কথা।

সংলাপ শুরু করার আগে নির্বাচন কমিশনার সূচনা বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অতীতেও আওয়ামী লীগের নেতৃত্ব দেশের অধিকাংশ সফল্য অর্জিত হয়েছে।

বর্তমান সরকারের সময়ে নির্বাচন কমিশন আগের যেকোনো সময়ের থেকে বেশি স্বাধীনভাবে কাজ করছে। এসময় তিনি নির্বাচন কমিশনের বিভিন্ন স্বাধীনতার কথা তুলে ধরে বলেন: নির্বাচন কমিশনের এখন যে সমস্ত আইন তার অধিকাংশই এসেছে আওয়ামী লীগ সরকারের সময়ে।


ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দলে ছিলেন: আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাম্বাসেডর জমির, মো. রশিদুল আলম. মাহবুবউল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, এইচ এন আশিকুর রহমান এমপি, ড. হাছান মাহমুদ এমপি, ড. আব্দুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।

তবে স্ত্রীর অসুস্থার কারণে দলটির সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশের বাইরে থাকায় তিনি অংশগ্রহণ করেন নি।

গত ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে বসার মধ্যদিয়ে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এরপর, ১৬ ও ১৭ আগস্ট নির্বাচন কমিশন আলোচনার জন্য আমন্ত্রণ জানায় গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্বদের। সবশেষ ২৪ আগস্ট রাজনৈতিক দল গুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

ট্যাগ: আওয়ামী লীগইসির সংলাপনির্বাচন কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধুদের সর্বশেষ অবস্থান জানাবে হোয়াটসঅ্যাপ

পরবর্তী

কৃত্তিম বুদ্ধিমত্তার চমক নিয়ে এলো হুয়াওয়ে মেট ১০

পরবর্তী
হুয়াওয়ে মেট ১০

কৃত্তিম বুদ্ধিমত্তার চমক নিয়ে এলো হুয়াওয়ে মেট ১০

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার-কাভানির ‘ইগোর আগুন’ নেভেনি

সর্বশেষ

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT