চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে হত্যার জন্যই ২১ আগস্ট গ্রেনেড হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার লক্ষ্যই ছিলো আওয়ামী লীগ সভানেত্রী এবং তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সিনিয়র এডভোকেট সৈয়দ রেজাউর রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আজ ১১তম দিনের মতো যুক্ততর্ক শুনানিতে মামলার অন্যতম আসামী মো. রফিকুল ইসলাম ওরফে সবুজ ওরফে শামীম ওরফে রাশেদ, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম (কুষ্টিয়া), মাওলানা আবু সাঈদ ওরফে ডা. আবু জাফর ও মাওলানা আবদুস সালামের ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে এ তথ্য তুলে ধরেন।

এ পাঁচ আসামীর জবানবন্দি আজ রাষ্ট্রপক্ষ যুক্তিতর্কে উপস্থাপন করেছে। জবানবন্দির আলোকে দেখা যায়, এদের মধ্যে আসামী মো. রফিকুল ইসলাম ওরফে সবুজ ওরফে শামীম ওরফে রাশেদ, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম (কুষ্টিয়া) সরাসরি গ্রেনেড হামলায় অংশ নেন।

Banglabid

আসামী মাওলানা আবু সাঈদ ওরফে ডা. আবু জাফর ২১ আগস্ট হামলার ঘটনার পরিকল্পনা, ষড়যন্ত্র ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জড়িত। আসামী মাওলানা আবদুস সালাম ২১ আগস্ট হামলার ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

মাওলানা আবদুস সালাম তার জবানবন্দিতে গ্রেনেড সরবরাহ, সরকার ও প্রশাসন পর্যায়ে ২১ আগস্ট হামলা নির্বিঘ্ন করতে কারা কারা সহযোগিতায় জড়িত বিভিন্ন সূত্রে তা প্রকাশ করেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা ও বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ তার সরকারি বাসভবন থেকে ২১ আগস্ট হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো সরবরাহ করেন মাওলানা তাজউদ্দিন (পিন্টুর ভাই)। হামলা নির্বিঘ্ন করতে প্রশাসনিক সহায়তায় পিন্টুর বাসায় বৈঠকে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উপস্থিতির বিষয় তার জবানবন্দিতে তুলে ধরেন।

Reneta

এছাড়াও তৎকালীন ডিজিএফআই কর্মকর্তা সাইফুল ইসলাম জোয়ার্দার প্রসঙ্গ তিনি তার জবানবন্দিতে উল্লেখ করেন। এছাড়া আজ উপস্থাপিত অন্য চার আসামীর জবানবন্দিতে তারা জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান মুন্সীসহ অন্য জঙ্গিদের সম্পৃক্তায় ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটাতে পরিকল্পনা, বাস্তবায়ন বিষয় উল্লেখ রয়েছে।

২০০৪ সালের ২০ ও ২১ আগস্ট রাজধানীর মেরুল বাড্ডায় জঙ্গি আহসানউল্লাহ কাজলের ভাড়া বাসায় অনুষ্ঠিত বৈঠক, হামলা বাস্তবায়নে কারা কিভাবে অংশ নিবে ও গ্রেনেড কিভাবে বিস্ফোরণ ঘটাতে হয় তার প্রস্তুতি সম্পর্কে আসামীদের জবানবন্দিতে উঠে আসে।

আজ উপস্থাপিত জবানবন্দিগুলোতে দেখা যায়, হামলা পরিকল্পনায় অনুষ্ঠিত বৈঠকগুলোতে মুফতি হান্নানসহ জঙ্গি নেতারা শেখ হাসিনা হত্যার লক্ষ্যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশকে টার্গেট করেন। জঙ্গি কার্যক্রমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার অন্যতম প্রতিবন্ধক উল্লেখ করে ২১ আগস্ট হামলা করে শেখ হাসিনাকে হত্যার লক্ষ্য স্থির করে মুফতি হান্নানসহ অন্য জঙ্গিরা।

রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক পেশ আজ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী ২০ নভেম্বর সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে।

আদালত আদেশে আজ বলেন, আগামী সপ্তাহে ২০ নভেম্বর সোমবার ও ২১ নভেম্বর মঙ্গলবার মামলার কার্যক্রম যথারীতি চলবে।

মুফতি হান্নানসহ ১২ আসামী এ মামলায় ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি পেশ করেছেন। মুফতি হান্নানসহ মাওলানা মঈনউদ্দিন ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ’র জবানবন্দী রাষ্ট্রপক্ষ ইতোপূর্বে যুক্তিতর্কে উপস্থাপন করেছে। আজ আরো পাঁচ আসামীর জবানবন্দি উপস্থাপন করা হয়।

এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৫১১ জনকে সাক্ষী করা হয়েছে। এর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডির জ্যেষ্ঠ বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দসহ ২২৫ জনের সাক্ষ্য দিয়েছেন। আসামীপক্ষেও ২০ জন সাফাই সাক্ষ্য দিয়েছে। রাষ্ট্রপক্ষ এসব সাক্ষ্য জেরা করেছে।

২১ আগস্টের ওই নৃশংস হামলায় পৃথক দুটি মামলায় মোট আসামী ৫২ জন। মামলার আসামী বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২৩ জন কারাগারে রয়েছেন। এ মামলায় পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদাবক্স চৌধুরী, লে.কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক এবং মামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তা- সিআইডি’র সাবেক এসপি রুহুল আমিন, সিআইডি’র সাবেক এএসপি আতিকুর রহমান ও আবদুর রশিদসহ মোট ৮ জন জামিনে রয়েছেন।

তারেক রহমান, বিএনপি নেতা হারিছ চৌধুরী, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মেজর জেনারেল (এলপিআর) এটিএম আমিন, লে.কর্নেল (অব:) সাইফুল ইসলাম জোয়ার্দারসহ ১৮ জন এখনো পলাতক। পলাতক আসামীদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন।

এছাড়া ৩ জন আসামী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুফতি হান্নান ও শরীফ সাইদুল আলম বিপুলের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রধান কৌঁসুলিকে যুক্তিতর্ক পেশে আরো সহায়তা করছেন আকরাম উদ্দিন শ্যামল, ফারহানা রেজা। আজ যুক্তিতর্ক উপস্থাপনকালে আদালতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। এছাড়াও রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. আমিনুর রহমান, আবুল হাসনাত ও আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

অপরদিকে আসামিপক্ষে আইনজীবী আব্দুল সোবহান তরফদারসহ অন্যান্যরা আদালতে উপস্থিত ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গত ২৩ অক্টোবর থেকে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শুরু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট২১ আগস্ট গ্রেনেড হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যান্সারের সঙ্গে ২ যুগ লড়ে বিদায় নিলেন দৈনিক পূর্বকোণ সম্পাদক

পরবর্তী

রাজধানীর যে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে রোবট

পরবর্তী
রেস্টুরেন্টে রোবটের মাধ্যমে খাবার পরিবেশন করছে একটি রোবট. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করছে রোবট

মধ্যপ্রাচ্য ও সৌদি আরবের আধিপত্যের জটিল পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আধিপত্য প্রতিষ্ঠার জটিল ঘূর্ণাবর্তে মধ্যপ্রাচ্য ও সৌদি আরব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT