বাংলাদেশ

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীর ফোন

শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীর ফোন

বাংলাদেশ-ভারত স্থল সীমানা বিল পাস হওয়ায় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বাংলাদেশের জনগণকে অভিনন্দনও জানিয়েছেন।

মোদি এক টুইট বার্তায় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছে।

বৃহস্পতিবার ভারতের লোকসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমানা বিলটি পাস হয়।

বিল নিয়ে লোকসভায় দীর্ঘ আলোচনা করেন ভারতীয় সাংসদরা। দীর্ঘ আলোচনার পর লোকসভার সদস্যরা ৩২২ পক্ষে এবং বিপক্ষে ০১ ভোট দিয়ে বিলটি পাস করেন।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সীমান্তবর্তী প্রতিবেশি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরামের নেতারাও বিলটি পাস হওয়ায় সাধুবাদ জানান।

বিষয়:নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত শেখ হাসিনা সীমান্ত চুক্তি সীমান্ত বিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…