চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ফোন করে ট্রুডোর শোক প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
নিউজিল্যান্ড-জাস্টিন ট্রুডো-মসজিদে হামলা-শেখ হাসিনা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন।

সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করে শোক জানান তিনি।

হামলায় ওই সময় নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যদের কোনোরকম ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন ট্রুডো। এ সময় দুই প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।

স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ২৮ বছর বয়সী ট্যারান্ট শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিতে বন্দুক হামলা চালান। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে বলে স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ কমিশনার মাইক বুশ। আর আহত ৪৭ জনের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক।

মসজিদে নামাজ আদায় করতে গেলেও একটু দেরিতে যাওয়ায় বেঁচে যান নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

শনিবার আটাশ বছর বয়সী  ট্যারান্টকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন অযোগ্য পুলিশি হেফাজতে রিমান্ডের আদেশ দেন। ৫ এপ্রিল ট্যারান্টকে আবারও আদালতে হাজিরার তারিখ দেয়া হয়েছে। ততদিন তিনি পুলিশের হেফাজতেই থাকবেন।

Reneta

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের পরিচয় শনাক্তের পর আজ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করছে কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহতদের পরিচয় শনাক্ত শেষে মরদেহ গ্রহণের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, সব ধরণের প্রক্রিয়া শেষে আজ থেকে মরদেহ হস্তান্তর শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত।

একই সঙ্গে আজ (১৮ মার্চ) থেকেই শুরু হচ্ছে হামলায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে আনার প্রক্রিয়া। মরদেহ দেশে আনতে নিউজিল্যান্ড সরকার বাংলাদেশ থেকে একজন করে স্বজনকে নিয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রাইস্টচার্চক্রাইস্টচার্চ হামলাজাস্টিন ট্রুডোনিউজিল্যান্ডনিউজিল্যান্ড মসজিদ হামলানিউজিল্যান্ড-মসজিদে হামলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনামসজিদে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইতিবাচক সংবাদ’ বর্জনের ঘোষণা

মে ১৯, ২০২৬

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীর ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

মে ১৯, ২০২৬

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT