জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
রোববার সকালে শ্রদ্ধা জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিদেশী নাগরিক হত্যার মাধ্যমে যারা দেশকে হেয় করতে চেয়েছে অচিরেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ফাতেহা, পাঠ ও দোয়ার আয়োজন করে আওয়ামী লীগ।






