চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ জামাল ও রূপগঞ্জের সহজ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে সহজ জয় পেয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বোলিং-ব্যাটিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নুরুল হাসান সোহানের দল।

শেখ জামালের মতো সহজে জিতেছে লিজেন্ড অব রূপগঞ্জও। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে নাঈম ইসলামের দলের জয় ৭২ রানের।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮৩ রান করে খেলাঘর। জবাবে আট ওভার ও পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শেখ জামাল।

ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে শেখ জামাল ধানমন্ডি। জুটিতে ৫০ রান তুলে আউট হন ফারদিন হাসান (২৫)। দ্বিতীয় উইকেট জুটিতে তানভীর হায়দারকে সঙ্গে নিয়ে আরও ৩৮ রান তোলেন ইমতিয়াজ হোসেন। ফারদিনের সমান ২৫ রান করে তানভীর ফেরার পরপরই আউট হন ইমতিয়াজ। তিন রানের আক্ষেপ নিয়ে তিনি সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৪৭ রানে।

ভালো শুরুর ইঙ্গিত দিয়ে অবশ্য ২০ রানের বেশি যেতে পারেননি নাসির হোসেন। অধিনায়ক নুরুল হাসান ফেরেন ২২ রান করে। বড় ইনিংস না খেললেও সব ব্যাটসম্যানরা রান পাওয়ায় জয় পেতে কষ্ট হয়নি শেখ জামালের। জিয়াউর রহমান ২০ ও তাইজুল ইসলাম অপরাজিত ১৫ রান করার পাশাপাশি দল জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর হয়নি খেলাঘরের। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে অমিত মজুমদারই শুধু ৪০ রান করতে পারেন। বাকি চারজনের মিলিত রান ২৮।

Reneta

ষষ্ঠ উইকেট জুটিতে ৬৬ রান তুলে স্কোরবোর্ড একটু সচল রাখেন রাফসান আল মাহমুদ ও মঈনুল ইসলাম। রাফসান ২৬ রান করে আউট হলেও হাফসেঞ্চুরি তুলে নেন মঈনুল। দলীয় সর্বোচ্চ ইনিংস খেলার পথে ৭০ বলে করেন ৫৫ রান। শেষ দিকে মাসুম খান (১৮) ছাড়া বাকি ব্যাট চালাতে পারেননি।

শেখ জামালের হয়ে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট নেন। নাসির হোসেন ও মোহাম্মদ এনামুল নেন একটি করে উইকেট।

অন্য ম্যাচে, প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৫ রানের পুঁজি গড়ে লিজেন্ড অব রূপগঞ্জ। জবাবে চার ওভার বাকি থাকতে ১৯৩ রানেই অলআউট হয়ে যায় প্রাইম দোলেশ্বর।

২৬৬ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি দোলেশ্বরের। দলীয় ১৩ রানের মাথায় আউট হন সাইফ হাসান (৫)। দ্বিতীয় উইকেট জুটিতে ৫১ রান তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ইমরান উজ্জামান ও মাহমুদুল হাসান।

কিন্তু ২০ রান করা মাহমুদুল আউট হওয়ার পর দ্রুত আরও দুই ব্যাটসম্যান ফিরে গেলে সমস্যায় পড়ে দল। ৫ রান করে মার্শাল আইয়ুব আউট হওয়ার পরপরই ফেরেন ইমরান উজ্জামান (৩৭)।

৭০ রানে চার উইকেট হারানোর পর হাল ধরেন সাদ নাসিম ও তাইবুর রহমান। জুটিতে ৮৬ রান তোলার পর আউট হন তাইবুর (৩২)। তবে হাফসেঞ্চুরি তুলে নেন সাদ। ৬২ বলে চারটি চার ও দুই ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন পাকিস্তানি এ ব্যাটসম্যান। এই জুটির সঙ্গে সঙ্গেই কার্যত শেষ হয়ে যায় দোলেশ্বরের ইনিংস।

পরে খাতা খোলার আগে ফেরেন অধিনায়ক ফরহাদ রেজা। শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউ দুইঅঙ্ক ছুঁতে না পারায় দলের স্কোরও দুইশ স্পর্শ করেনি। ৪৬ ওভারে অলআউট হয়ে যায় ১৯৩ রানে।

রূপগঞ্জের হয়ে সেরা বোলার মোহাম্মদ শহিদ। ৯ ওভারে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট নেন এ পেসার। এছাড়া আকবর-উর-রেহমানের খাতায় যায় দুই উইকেট। বাকি তিনজন বোলার নেন একটি করে উইকেট।

আগে ফাইটিং স্কোর গড়লেও এদিন রান পাননি রূপগঞ্জের দুই ওপেনার। আগের দুই ম্যাচে টানা সেঞ্চুরি করা মেহেদী মারুফ করেন ১৪ রান। মোহাম্মদ নাঈম আউট হন ৮ রানে। তবে দ্রুত দুই উইকেট হারালেও শাহারিয়ার নাফিস ও আকবর-উর-রেহমানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা।

১০৪ বলে চারটি চার ও এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৮ রান রান করেন নাফিস। আর পাকিস্তানি আকবর করেন ৬৭ রান। ৮০ বলে ১০ চারে এই রান করেন তিনি। শেষদিকে অধিনায়ক নাঈম ইসলামের ৩১ বলে ৪৩ রানের ইনিংসে ২৬৫ রানের স্কোর গড়ে রূপগঞ্জ।

চার উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরের সফল বোলার ফরহাদ রেজা। এছাড়া আরাফাত সানি, সৈকত আলি ও এনামুল হক জুনিয়র একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএললিজেন্ড অব রূপগঞ্জলিড স্পোর্টসশেখ জামাল ধানমন্ডি
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT