কিরগিজস্তানে এএফসি কাপ ২০১৬ এর বাছাইপর্বে উত্তীর্ন হওয়ায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ক্লাবটি। একই সঙ্গে সাফে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়দেরকেও সংবর্ধনা দিয়েছে শেখ জামাল ক্লাবটি।
অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে শেখ জামাল ও অনূর্ধ্ব -১৬ দলের খেলোয়াড়দের বরণ করে নেয়া হয়। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই এরকম আয়োজন বলে জানান ক্লাবটির প্রেসিডেন্ট মঞ্জুর কাদের।
অনুষ্ঠানে বিভিন্ন ক্লাব ও ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামনের মাসেই কলকতায় একটি ক্লাবের সাথে ফ্রেন্ডলি ম্যাচ আছে জানিয়েছেন শেখ জামাল প্রেসিডেন্ট।






