ক্রিকেট

শেখ কামালের নামে ইয়ুথ ক্রিকেট লিগ

শেখ কামালের নামে ইয়ুথ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে একজন যুবক।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ কামালের নামে ইয়ুথ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে একজন যুবক।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি বছর অনূর্ধ্ব-১৯ দল গঠনের আগে অনুষ্ঠিত হয় ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল)। সারা দেশকে চারটি জোনে ভাগ করে চার দিনের ও একদিনের ম্যাচের আয়োজন করে গেম ডেভেলপমেন্ট বিভাগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার পাইপলাইন তৈরির আসরটির নামকরণ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের নামে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন পেয়েছে আধুনিকতার ছোঁয়া, সেই আমাদের সকলের প্রিয় কামাল ভাইয়ের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে আমরা ঠিক করেছি এখন থেকে আমাদের যে ইয়ুথ ক্রিকেট লিগ হতো সেটির নামকরণ করছি ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ’।

‘প্রতি বছর বিসিবি সারা বাংলাদেশকে চারটা জোনে ভাগ করে এ আয়োজন করে থাকে এবং এখান থেকে যারা প্রতিভাবান তাদের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত করা হয়।’

বুধবার শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিসিবি বিশেষ কর্মসূচি পালন করে। শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অস্থায়ী মঞ্চ বানিয়ে পবিত্র কোরআন শরীফ পাঠ, বিশেষ মোনাজাত এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

বিষয়:ইয়ুথ ক্রিকেট লিগটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টসশেখ কামাল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…