চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শৃঙ্খলাভঙ্গকারীদের এরশাদের হুঁশিয়ারি

রাহুল রায় রাহুল রায়
১২:৪৭ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৬
রাজনীতি
A A

প্রেসিডিয়াম সভার মতো জাপার যৌথসভায়ও যোগ দেয়নি রওশন এরশাদ এবং তার অনুসারি হিসেবে পরিচিতরা। সভায় শৃঙ্খলা ভঙ্গকারিদের হুশিয়ারি দিয়ে চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ভবিষ্যতেই তাদের পরিণতি দেখা যাবে। জিএম কাদেরকে তার যোগ্য উত্তরসূরি বলেও দাবি করেছেন এরশাদ।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে যৌথসভা করছে জাতীয় পার্টি। সেখানেই এই হুঁশিয়ারি দেন তিনি।
পৌরসভা নির্বাচনের পর আসন্ন ইউপি নির্বাচনও হবে দলীয় প্রতীকে। পৌর নির্বাচনে মাত্র একজন প্রার্থী জয়ী হয়েছে। তাই দলকে সু-সৃঙ্খল করতে ইউপি নির্বাচনই  টার্গেট  নতুন মহাসচিব এবং কো-চেয়ারম্যানের।

প্রায় ৩বছর পর অনুষ্ঠিত হলো যৌথ সভা, প্রেসিডিয়াম সভাও  হয় অনিয়মিত। এর মধ্যে ৩১ জানুয়ারির প্রেসিডিয়াম সভার পর এই যৌথসভায়ও আসেননি দলে পরিবর্তন না মানা সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার রওশন এরশাদ এবং তার অনুসারিরা। তাই শৃঙ্খলা ভঙ্গকারিদের সাবধান করে দিয়েছেন চেয়ারম্যান।

এছাড়া এবারের যৌথসভাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং দলীয় কাউন্সিলের প্রস্তুতি হিসেবেই মনে করছেন তিনি। জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ সভায় বলেছেন, নানা চড়াই উৎরাই পেরিয়ে জাতীয় পার্টি টিকে আছে। আগামী নির্বাচনে আবারো নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করবে তার দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টিহুসেইন মোহাম্মদ এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT