চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুল্ক ফাঁকি দেয়া গাড়ি লুকিয়ে রাখতে পারলেন না মুসা বিন শমসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

দিনভর নাটকীয়তার পর ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের ব্যবহৃত শুল্ক ফাঁকি দেয়া একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি রাজধানীর ধানমন্ডি থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

এর আগে তার গুলশানের বাড়িতে অভিযান চালানো হয়। ওই গাড়িটি ভূয়া আমদানি দলিলাদি দিয়ে ভোলা-ঘ-১১-০০-৩৫ হিসেবে রেজিস্ট্রেশন নেয়া হয়েছিল।

কাগজপত্র যাচাই করে দেখা যায়, চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি ১০৪৫৯১১ তারিখ ১৩/১২/২০১১ এ ১৩০% শুল্ক প্রদান করে ভোলা থেকে রেজিস্ট্রেশন গ্রহণ করা হয়েছে। এছাড়াও, রেজিস্ট্রেশনে গাড়িটির রঙ সাদা উল্লেখ থাকলেও উদ্ধারকৃত গাড়িটি কালো রঙের।

কাস্টম হাউসের নথি যাচাই করে এই বিল অব এন্ট্রি ভূয়া হিসেবে প্রমাণ পাওয়া গেছে। তিনি বাসা ৫এ/বি, হাউস ৮, রোড ১০৪, গুলশান ২ এ গাড়িটি ব্যবহার করছেন। এবিষয়ে বাড়ির সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ গ্রহণ করা হয়েছে।

অভিযানের আগে শুল্ক গোয়েন্দার উপস্থিতি টের পেয়ে গাড়িটি অন্যত্র সরিয়ে ফেলেন প্রিন্স মুসা বিন শমসের। এর আগে  গাড়ি হস্তান্তর সকাল ৮টায় করতে তাকে নোটিশ দেয়া হয়। কিন্তু আগেই টের পেয়ে ধানমন্ডিতে আত্মীয়ের বাসায় লুকিয়ে রাখা হয়। প্রথমে গাড়িতে করে সকাল সাড়ে ৬টায় নাতিকে ধানমন্ডির সানবিম স্কুলে ডিউটিতে পাঠানো হয়।

শুল্ক গোয়েন্দার দল গাড়ির খোঁজ করতে প্রিন্স মুসা বিন শমসেরের গুলশানের বাড়িতে গেলে তিনি স্কুল থেকে গাড়ি ধানমন্ডির হাউস ৫১-এ, রোড ৬এ-র লেকব্রিজ এপার্টমেন্টে লুকিয়ে রাখেন। স্কুল ছুটি হলে দুপুর ২টায় অন্য আরেকটি গাড়িতে করে নাতিকে গুলশানের বাড়িতে আনা হয়। শুল্ক গোয়েন্দার দল ধানমন্ডির বাড়ি থেকে বেলা সাড়ে ৩টায় গাড়িটি উদ্ধার করে।

Reneta

ভোলার বিআরটিএ থেকে জানা যায় এই গাড়িটি পাবনার ফারুকুজ্জামান নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন নেয়া হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী গাড়িটি মুসা বিন শমসের ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন।

এখন শুল্ক আইন ও মানি লন্ডারিং আইনে তদন্ত শেষে মামলা ও পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুসা বিন শমসের
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT