চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

চকোর মালিথা চকোর মালিথা
৯:২৭ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম দিনই শরীক হয়েছেন দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ, মাদারীপুর, নড়াইল, মাগুরা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, লক্ষীপুর, শেরপর, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড় এবং ঢাকার একাংশ- এই ১৪ জেলার জেলার মুসল্লিদের নিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর থেকে তুরাগ তীরে চলছে আল্লাহু আল্লাহু জিকির।

তাবলীগ জামাতের দেশ বিদেশের আলেমরা বয়ান করছেন মুসল্লিদের উদ্দেশে। মূল বয়ান বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে।

মহান আল্লাহ রব্বুল আল আমীনের সন্তুষ্টি লাভের আশায় ইজতেমার প্রথম দিনই শরীক হয়েছেন কয়েক লাখ মুসল্লি।

তুরাগ নদের তীর ঘেঁষে ইজতেমা মাঠে ১২০টি দেশ থেকে আসা প্রায় ২৫ হাজার বিদেশী মুসল্লিও অবস্থান করছেন। নিরাপত্তায় মোতায়েন আছে বিভিন্ন সংস্থার ৭ হাজার নিরাপত্তা কর্মী।

দুপুরে এই মাঠেই অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজকে ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন তুরাগ তীরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টঙ্গীবিশ্ব ইজতেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT