চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো গ্রামীণফোনের নতুন নম্বর সিরিজ ০১৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

গ্রাহকদের জন্য ‘০১৭’ সিরিজের পাশাপাশি ‘০১৩’ নতুন নম্বর সিরিজ চালু করেছে গ্রামীণফোন।

রোববার এক অনুষ্ঠানে ০১৩ সিরিজের একটি নম্বর দিয়ে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে প্রথম কলটি করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান।

টেলিফোনে মন্ত্রী বলেন, ‘‘যে সাহসের সাথে আপনারা সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমার দৃঢ় বিশ্বাস যে এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না’।

প্রধান অতিথি হিসেবে এ নতুন নম্বর সিরিজটি উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

‘০১৩’ নম্বর সিরিজ চালু করতে পারায় গ্রামীণফোনকে অভিনন্দন জানান প্রধান অতিথি। তিনি আশা করেন, প্রতিষ্ঠানটি তাদের ‘সুনাম অনুযায়ী উন্নত সেবা বজায় রাখতে সক্ষম হবে’।

Reneta

অনুষ্ঠানে ০১৩ নম্বর সিরিজ বরাদ্দ দেয়ায় বিটিআরসিকে ধন্যবাদ জানিয়ে ইয়াসির আজমান বলেন, ‘সর্বোন্নত নেটওয়ার্ক, অভিনব সেবা এবং প্রতিযোগিতামূলক ট্যারিফ এর কারণে গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে কাঙ্খিত অপারেটর। বিগত ২১ বছর গ্রামীণফোন ০১৭ সিরিজ নিয়ে সারা দেশে মোবাইল ফোনের ব্যবহার ছড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশে ডিজিটালাইজেশনের নতুন যুগ নিয়ে এসেছে।’

তিনি জানান, ‘০১৩’ নম্বরের নতুন সিম কার্ড পাওয়া যাবে সকল সিম বিক্রয় কেন্দ্রে, একই দামে।

গ্রামীণফোনের অনুরোধে বিটিআরসি ‘০১৩’ সিরিজের ২ কোটি নম্বর বরাদ্দ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT