চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর ৬ ওভারে দ্যুতিময় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে উইকেট উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ। দারুণ বোলিংয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারে ধসিয়ে দিয়েছে কিউইদের চার ব্যাটারকে। দুটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মেহেদী। অফস্পিনার চতুর্থ বলে টিম সেইফার্টকে (০) বোল্ড করেন। নেপিয়ারের ম্যাকলিন পার্কে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় আগে বোলিং বেছে নেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরিফুল ইসলাম ফেরান ফিন অ্যালেনকে (১)। পরের বলে গ্লেন ফিলিপসকে (০) এলবিডব্লিউ করে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। জোড়া আঘাতের পর ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নেন মেহেদী। আবারও পান সাফল্য। এবার শিকার হন ড্যারেল মিচেল। ১৫ বলে দুটি চারে ১৪ রান করে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

Banglabid

এ প্রতিবেদন লেখার সময় কিউইদের সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬ রান।

গতবছর তাসমানপাড়ে এসেছিল টেস্ট জয়। এবার ওয়ানডেতে মিলেছে সাফল্য। পরপর দুবছর দুই সংস্করণে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর স্বাদ পেয়েছে। এবার টি-টুয়েন্টি সিরিজ। বড়, মাঝারির পর ছোট ফরম্যাটেও আরও একটি ‘প্রথম’ জয়ে রাঙানোর আশায় বাংলাদেশ।

নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডেতে দাপুটে জয়ের আত্মবিশ্বাসটা টি-টুয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগিয়ে চমক দেখাতে চায় নাজমুল হোসেনের দল। মঙ্গলবার তিনি সংবাদ সম্মেলনে বলেছেন সে কথাই।

Reneta

‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ। সবাই মুখিয়ে আছে এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টুয়েন্টির কিছু খেলোয়াড় আগেই চলে এসেছে ও ঠিকমতো প্রস্তুতি নিয়েছে। তাই আশা করছি যে সবাই কালকে একসাথে হয়ে খুব ভালো একটা ম্যাচ খেলবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিনেপিয়ারবাংলাদেশ-নিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT