চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতেই উত্তেজিত শাস্ত্রী, নালিশ জানালেন গাঙ্গুলি-শচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ পর্ব শেষ হলেও উত্তাপ কমছে না, বরং বাড়ছেই। প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রী নিয়োগ পেলেও তার সহকারীদের নিয়োগ নিয়ে জল ক্রমশ ঘোলা হচ্ছে। শাস্ত্রীও দাপট দেখাতে শুরু করেছেন। বিষয়টি নিয়ে শচীন-গাঙ্গুলি-লক্ষ্মণের উপদেষ্টা কমিটি যথাস্থানে নালিশও জানিয়ে বসেছে।

হেড কোচ নিয়োগ করা হলে তিনিই সহকারীদের বেছে নেন। ভারতীয় ক্রিকেটে বরাবরই সেটাই হয়েছে। কিন্তু এবার বিস্ময়করভাবে কোচ নির্বাচন কমিটি সহকারীও বেছে দেয়। তাই নিয়ে চলছে চরম উত্তেজনা।

যতই সবাইকে নিয়ে চলার বার্তা দিন না কেন রবি শাস্ত্রীর মনোভাবে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, নিজের মতো করেই সাপোর্ট স্টাফ নিয়োগ করতে চান তিনি। বোলিং কোচ হিসেবে জহির খানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের সঙ্গে দেখা করবেন শাস্ত্রী।

একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সোমবার শাস্ত্রী দেখা করতে পারেন। আগেরবার টিম ডিরেক্টর থাকার সময় তার সঙ্গে বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন ভরত অরুণ। এবারও তিনি অরুণকেই চাইছেন।

শাস্ত্রী পরিষ্কার জানিয়েছেন, হেড কোচ হওয়ার সুবাদে তিনি সাপোর্ট স্টাফ নিয়োগের অধিকারী।

শাস্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওই পত্রিকা আরও জানায়, জহিরকে নিয়োগের তিনি বিরোধী নন। তবে কোনও সমস্যার সমাধানে অরুণের হাতেকলমে অভিজ্ঞতা থাকায় তিনি অনেক বেশি কার্যকর হবেন। এই নিয়ে তিনি নাকি অনিল কুম্বলের প্রসঙ্গ তুলেছেন।

Reneta

এতেই চটেছেন পরামর্শদাতা কমিটির তিন সদস্য শচীন, সৌরভ, লক্ষ্মণ। তারা সরাসরি কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স প্রধান বিনোদ রাইকে মেইল করে পুরো বিষয়টা জানিয়েছেন।

যদিও শাস্ত্রী জহিরের থাকা নিয়ে কোনও বিরূপ মন্তব্য করেননি। কিন্তু বুঝিয়ে দিয়েছেন জাহিরের থেকে অরুণ অভিজ্ঞতার দিক থেকে অন‌েকটাই এগিয়ে। জহিরকে কনসালটেন্ট হিসেবে নিযুক্ত করে ভরত অরুণকে বোলিং কোচ করার পক্ষেই নাকি তিনি দাবি তুলবেন। আর সেক্ষেত্রে জহিরের কোচিং অভিজ্ঞতা না থাকাকেই সামনে তুলে আনতে চলেছেন নবনিযুক্ত এই কোচ।

বৃহস্পতিবার পর্যন্ত কারও সঙ্গে চুক্তি চূড়ান্ত করেনি বিসিসিআই। তবে জহিরের সঙ্গে গত বছর থেকেই চুক্তি করতে চাইছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। সর্বক্ষণের জন্য বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত থাকতে চাননি ভারতের এই সাবেক পেস ব্যাটারি। তাছাড়া দিল্লির আইপিএল ছাড়ার ক্ষতি পুষিয়ে দিতে ৪ কোটি টাকা চেয়েছিলেন। যা দিতে রাজি হয়নি বিসিসিআই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিসিআইরবি শাস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফর গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT