কান ফিল্ম ফেস্টিভালে বলিউড মানেই সামনে চলে আসে দুজনের নাম, একজন ঐশ্বরিয়া রায় বচ্চন আর অন্যজন সোনম কাপুর। আর সবার নজর থাকে তাদের রেড কার্পেট লুক নিয়ে।
কান উৎসবেই নিজেদের ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তারকারা। এবছরও তার বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি।গতবছর কানের পোশাক নিয়ে যথেস্ট সমালোচিত ছিলেন বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর। এবার কানের লাল গালিচায় তিনি হাঁটলেন পুরো সাদা পরী হয়েই। সাদা রঙের গাউনে বসানো পুতি আর পাথরে রেড কার্পেটে দ্যুতি ছড়িয়েছেন সোনম। নীল কালো কম্বিনেশনের একটি শাড়িও পড়েন সোনম।
এবারও নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এবং সেটা করতে গিয়ে তিনি বরং সবার হাসিরই পাত্র হয়েছেন।

কানের লাল গালিচায় ঐশ্বরিয়া পা রাখেন বেগুনি লিপস্টিকে। তার এমন এক্সপেরিমেন্টাল লুক নিয়ে আলোচনা-সমালোচনা ঝড় শুরু হয় সংবাদমাধ্যম-সামাজিক যোগাযোগের মাধ্যমে।
রামি কাড়ির বানানো ফুলের পোশাকের সঙ্গে ল্যাভেন্ডার বেগুনি রঙের লিপস্টিক নজর কেড়েছে সবার। অবশ্য এমন সাজের জন্য কোনো মন্তব্য এখনো আসেনি সমালোচকদের পক্ষ থেকে।
টুইটারে কেউ কেউ বলছেন, বচ্চনবধূ সেদিন বেশি জাম খেয়ে ফেলেছিলেন, আবার কারো মন্তব্য এশিয়ান পেইন্ট স্পন্সর করেছে তার লিপস্টিক।
আলোচনা হোক বা সমালোচনা দুই ফ্যাশন ডিভা মিলে যে সবার নজর কাড়তে সক্ষম হয়েছেন সেটাই বা কম কিসে?







