চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভাগত হোমের ব্যাটিং ঝড়ে শাইনপুকুরের বাজিমাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুভাগত হোমের ব্যাটিং ঝড়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৫ উইকেটে হারিয়েছে বাজিমাত করে শাইনপুকুর।

রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। কিন্তু ভোরে বৃষ্টি হওয়ায় ম্যাচ শুরু হতে দেরি হয়। পরে ম্যাচের পরিধি কমিয়ে ১৩ ওভার করা হয়।

নতুন নির্ধারিত ওভারে প্রথম ব্যাট করে ৫ উইকেটে ১১৫ রান করে রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন শাহারিয়ার নাফীস। মাত্র ২৪ বলে দুই চার ও চারটি ছক্কায় এই রান করেন তিনি। অন্য চার ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করলেও কুড়ির ঘর পেরোতে পারেননি।

শাইনপুকুরের হয়ে সুজন হাওলাদার ও সোহরাওয়ার্দী শুভ দুটি করে উইকেট নেন।

রূপগঞ্জ ইনিংসের জবাব দিতে নেমে শুরুটা ভালো করলেও মাঝে পথ হারিয়েছিল শাইনপুকুর। তবে শুভাগত হোমের ব্যাটিং ঝড়ে তিন বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা।

দলের হয়ে সমান ৩২ রান করে করেন সাব্বির হোসেন ও শুভাগত হোম। তবে হোম ছিলেন খুবই মারমুখী। মাত্র ১০ বলে দুই চার ও তিন ছক্কায় ৩২ রান করেন তিনি।

Reneta

রূপগঞ্জের হয়ে মোহাম্মদ শহিদ, আসিফ হাসান, নাবিল সামাদ ও মুক্তার আলি প্রত্যেকে একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিপিএলডিপিএল টি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT