চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভাগত’র ঘূর্ণিতে প্রথমদিনেই অলআউট দক্ষিণাঞ্চল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:১১ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বিসিএলের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত বোলিং করলেন ওয়ালটন মধ্যাঞ্চলের অফস্পিনার শুভাগত হোম। তার ঘূর্ণিতে প্রথমদিনে ২৬০ রানে অলআউট দক্ষিণাঞ্চল। শুভাগত একাই নিয়েছেন ৬টি উইকেট। আবু হায়দার রনি ও শরিফুল্লাহ নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে প্রথমদিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৪ রান তুলেছে মধ্যাঞ্চল। ২ ওভার বল করে ৩ রান দিয়েছেন আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে খেলতে নামা মোস্তাফিজুর রহমান।

বিকেএসপির-৩ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫১ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণাঞ্চল। শুরুর তিনটি উইকেটই নেন শুভাগত।

পরে তুষার ইমরান ও মোহাম্মদ মিঠুন চেষ্টা চালান দলের ইনিংস টেনে নিতে। দলীয় শতরানে পৌঁছার পর মিঠুন আবু হায়দারের বলে বোল্ড হলে ভাঙে চতুর্থ উইকেট জুটিটি। আউট হওয়ার আগে ৪২ রান আসে তার ব্যাট থেকে।

সেখান থেকে তুষার লড়াই চালিয়ে যান আল আমিনকে সঙ্গে নিয়ে। দলীয় ২০৩ রানের সময় ব্যক্তিগত ৮১ রানে ফেরেন তুষার। ভাঙে ৯১ রানের গুরুত্বপূর্ণ জুটিটি। এরপর অবশ্য দ্রুত উইকেট হারাতে থাকে দক্ষিণাঞ্চল। শেষ দিকে সোহাগ গাজীর ৪৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসে আড়াইশ পেরোয় দলটি।

দিনের অপর ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৯৩ রান। জাকির হাসান ৪৮ ও ইয়াসির আলি ১০ রানে অপরাজিত আছেন।

Reneta

লংগার ভার্সন ক্রিকেটে অভিষিক্ত আফিফ হোসেন ধ্রুব পেয়েছেন শতকের দেখা। ১০৫ রান করে আউট হন এ বাঁহাতি ওপেনার। শনিবার বিসিএলে খেলার মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আফিফের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক। ম্যাচের প্রথমদিন বিসিবি উত্তরাঞ্চলের বোলারদের ঘাম ছুটিয়ে ছাড়েন বিকেএসপির এই ক্রিকেটার। ২০৯ মিনিট উইকেটে থেকে করেন ১০৫ রান। ১৭১ বলে ১৪টি চার ও দুটি ছক্কার সাহায্যে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

৮১ রানে ফেরেন অপর ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না। উদ্বোধনী জুটিতে তারা দুজনে যোগ করেন ১৯৭ রান।

ইয়াসিন আরাফাত দুটি ও নাসির হোসেন নিয়েছেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেঘকে কথা দিলো সাংবাদিকরা

পরবর্তী

৭৪ বছরের বৃদ্ধ হয়ে দেশে ফিরলেন ২৩ বছরের যুবক

পরবর্তী

৭৪ বছরের বৃদ্ধ হয়ে দেশে ফিরলেন ২৩ বছরের যুবক

বিশ্বব্যাংককে ক্ষমা চাইতে হবে, ক্ষতিও পূরণ করতে হবে

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT