চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুনতে কি পাই বাংলাদেশের গর্জন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:১০ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট শেষ হতে হাতে আরও একটি দিন ছিলো। চারদিনেই শেষ হয়ে গেছে একটি টেস্ট ম্যাচ। এই টেস্টে জয়ী হয়েছে একটি দেশ। জিতেছে বাংলাদেশ। আর, প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া। সত্যিই, ওই দেশটির নামের পর আর কোন কথা হতে পারে না। টেস্ট খেলার সুদীর্ঘ গৌরব যে দেশটির। যেখানে একেকজন খেলোয়াড় সৃষ্টি করেছেন পর্বতসম ইতিহাস। সেই ঐতিহাসিক টেস্ট দলকে হারিয়ে মহাকাব্যিক এক ইতিহাসের জন্ম দিল বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে আজ তিনটি টেস্ট পয়েন্ট খোয়া গেল মহাপরাক্রমশালী অজিদের। কি দুর্ভাগ্য স্মিথ আর ওয়ার্নারদের! আর সেখানে বাংলাদেশের জন্য টেস্টের পঞ্চম দিনটির প্রয়োজনই পড়লো না। এ বিস্ময়, এ আবেগ, এ পরাবাস্তব অভিজ্ঞতা, এ ভালোবাসার ওপর সবচেয়ে বড় কথা হচ্ছে এর সবটুকুই আসলে নিখাদ বাস্তবতা আর একদল পেশাদার ও মেধাবীর পরিশ্রমের ফসল। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে মাঠে গিয়েছেন এবং সাকিব-তামিম-মুশফিকদের উৎসাহ যোগাতে এর চেয়ে বেশি কি’ই বা প্রয়োজন ছিল। তিনি আগেও মাঠে গিয়ে উৎসাহ যুগিয়েছেন এবং এটি সত্যিই অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ। সাকিব জানতেন পুরো বাংলাদেশের মানুষ তাদের সাথে আছে। নইলে অমন লড়াকু অলরাউন্ডার হওয়াটা কঠিন ব্যাপার। সাকিব আল হাসানের ব্যাটিং, বোলিং, শারীরিক ভাষা যেন বলে দিল এই টেস্ট বাংলাদেশ জিততে এসেছে। ব্যক্তিগত রেকর্ড দেখে মনে হয়েছে মামুলি বিষয়। মূল লক্ষ্য ছিলো জয়, যা বাংলাদেশ অর্জন করেছে। কাকতালীয় কোন জয় বাংলাদেশের কাছে ধরা দেয়নি। অস্ট্রেলিয়া পরাভূত হয়েছে। মিরাজ যেমনটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, দ্বিতীয় ইনিংসে সংগ্রহ যাই হোক না কেন, বাংলাদেশ প্রতিপক্ষকে আটকানোর চেষ্টা করবে। এই লড়াকু মনোভাবটাই বাংলাদেশকে একদম বদলে দিয়েছে। ২০১৫ সাল যেমন ছিলো একদিনের ক্রিকেটে বাংলাদেশের উত্থান। ২০১৬-১৭ সালটি বলা চলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক নতুন অধ্যায়ের সূচনা। অবশ্য, এর ভেতর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলে বাংলাদেশ কোন আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টে তার সর্বোচ্চ অর্জনটুকু বয়ে নিয়ে আসতে পেরেছে। নতুন গৌরবের আর ধৈর্যের পরীক্ষায় বাংলাদেশ যেন এগিয়েই চলেছে। যেখানে টেস্ট ক্রিকেট হয়ে উঠেছে নতুন সাফল্যের পালক। আমরা চাই, বাংলাদেশ আরো বেশি টেস্ট খেলার সুযোগ পাক। দশ-এগারো মাস পরপর টেস্ট খেলার সুযোগ পাওয়ার পরও দল ভালো করেছে। আমাদের আশা আরো বেশি টেস্ট খেলবে বাংলাদেশ। দল সত্যিকারের পরিণত হবে তখনই যখন ধারাবাহিকভাবে টেস্ট ম্যাচে সাবলীলতার প্রকাশ ঘটবে। আমাদের চাওয়া, টিম ম্যানেজমেন্ট আর খেলোয়াড়দের যৌথ এবং কার্যকর সমন্বয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বের এক নম্বর দল হয়ে উঠবে। আর, সেজন্য চাই বেশি-বেশি টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া সত্যিই টের পেয়েছে বাংলাদেশ ভেতরে ভেতরে কী উন্নতি করেছে। মাঠের বাইরের নিরাপত্তা শঙ্কা নিয়ে যতো আলোচনা-সমালোচনা ছিল তার জবাব ব্যাটে-বলে মাঠের ভেতরে দিয়ে পুরো অস্ট্রেলিয়া দলটিকে অনিরাপদ আর শঙ্কায় ফেলেছে বাংলাদেশ। এখন তাদের যতো চিন্তা দ্বিতীয় টেস্ট নিয়ে। অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ হবে না তো? অজিদের বিরুদ্ধে আজকের এই জয়ের মাধ্যমে ক্রিকেট বিশ্বকে বিরাট একটি ধাক্কা দিল টাইগাররা। ভালোভাবেই টনক নড়লো সবার। গর্বে বুক ভরলো আমাদের। আর, ঈদের আগেই ঈদের আনন্দে পুরো দেশ ভাসলো আনন্দবন্যায়।

ট্যাগ: টেস্ট ম্যাচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব তো আর এমনি এমনি অসাধারণ হয়ে ওঠেননি

পরবর্তী

রোগীর অপারেশন থামিয়ে ডাক্তারদের ঝগড়া!

পরবর্তী
চিকিৎসকরা অপারেশন রুমে আলোচনা করছেন, রোগীর অপারেশন বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোগীর অপারেশন থামিয়ে ডাক্তারদের ঝগড়া!

হাসপাতাল থেকে বাসায় যাওয়ার আগে সবার সঙ্গে মোশাররফ করিম

সিসিইউ থেকে বাসায় মোশাররফ করিম

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT