চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিসিইউ থেকে বাসায় মোশাররফ করিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৭
বিনোদন
A A
হাসপাতাল থেকে বাসায় যাওয়ার আগে সবার সঙ্গে মোশাররফ করিম

হাসপাতাল থেকে বাসায় যাওয়ার আগে সবার সঙ্গে মোশাররফ করিম

ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় তারকা মোশাররফ করিম এখন বাসায়। চিকিৎ​সকদের মতে, তিনি শঙ্কা মুক্ত। আজ ৩০ আগস্ট বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বাসায় যাওয়ার অনুমতি পেয়েছেন।

মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মিনিট বিশেক আগে বাসায় ফিরেছি। ওর উপর দিয়ে বড় একটা ঝড় গেল। ঝড়া না, আমি বলব ঝড়ের পূর্বাভাস। এখন ওকে নিজের ব্যাপারে সচেতন হতে হবে। বাসায় ফিরেই ও শুয়ে পড়েছে।’

মোশাররফ করিমের জন্য চিকিৎ​সক কী পরামর্শ দিয়েছেন? জুঁই করিম বলেন, ‘চিকিৎ​সক ওকে ১৫ দিনের বিশ্রাম দিয়েছেন। যদি তা সম্ভব না হয়, তাহলে অবশ্যই ৭ দিন পূর্ণ বিশ্রাম নিতে হবে। এই সময় শুটিং তো দূরের কথা, বাইরেও বের হতে পারবে না। রক্তে কোলেস্টরেলের মাত্রা একটু বেশি, তা কমানোর উদ্যোগ নিতে হবে। খাবার নিয়ন্ত্রণ করতে হবে। খাবারের ব্যাপারে অনিয়ম করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রাত জেগে কাজ করতে পারবে না। সুস্থ থাকতে হলে ওকে দিনে ৭ থেকে ৮ ঘণ্টা কাজ করতে হবে।’

বাসায় যাওয়ার আগে আজ বুধবার রাতে হাসপাতালে সেলফি তোলেন মোশাররফ করিম
বাসায় যাওয়ার আগে আজ বুধবার রাতে হাসপাতালে সবার সঙ্গে সেলফি তোলেন মোশাররফ করিম

এদিকে পুবাইলে শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মোশাররফ করিম। তাকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয় এখানে কর্তব্যরত চিকিৎ​সকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ২৯ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মোশাররফ করিমকে হাসপাতালে আনা হয়। তখন তিনি বুকে প্রচন্ড চাপ অনুভব করছিলেন। ব্যথাও হচ্ছিল। এ সময় তার রক্তচাপও বেশি ছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎ​সা দেওয়া হয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, খাবারের অনিয়ম, অত্যধিক কাজের চাপ আর হঠাৎ​ রক্তচাপ বেশি হওয়ায় এমনটা হয়েছে।

জানা গেছে, পুবাইলে মোশাররফ করিম গতকাল মঙ্গলবার দুপু​র ১টার দিকে ‘যমজ ৮’ নাটকের শুটিং করতে যান। রাতে শুটিং যখন প্রায় শেষ দিকে, তখন বললেন, বুকে চাপ অনুভব করছেন। দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

‘যমজ ৮’ রচনা করেছেন অনিমেষ আইচ। নাটকটি পরিচালনায় আজাদ কালাম। এতে অভিনয় করছেন মোশাররফ করিম, রুমি, শাওনসহ আরও অনেকে। আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি দেখানোর কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোশাররফ করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT