চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু হিন্দু ভোটই নয়, মুসলিম ভোটেও থাবা বসাতে মরিয়া বিজেপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

শুধু হিন্দু ভোটের উপর নয়, মুসলিম ভোটেও থাবা বসাতে মরিয়া ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি-বিরোধী মুসলিম ভোট টানতে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বামেদের সঙ্গে জোট করে ভোটের ময়দানে নেমে পড়েছে আব্বাস সিদ্দিকির দল। এই পরিস্থিতিতে মুসলিম অধ্যুষিত এলাকায় নিজের ভোট টানতে মোট ৯জন মুসলিম প্রতিনিধিকেই দাঁড় করিয়েছে গেরুয়া শিবির।

হিন্দুস্থান টাইমস বিষয়টি জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে প্রকাশ, মুর্শিদাবাদে মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই মুসলিম। সেই মুর্শিদাবাদে এবার পাঁচজন মুসলিম প্রার্থীকে দাঁড় করিয়েছে বিজেপি। এই মুর্শিদাবাদ এমন একটি জেলা যেখানে কংগ্রেসের সংগঠন যথেষ্ট শক্তিশালী। পাশাপাশি তৃণমূলও এখানে প্রার্থী দাঁড় করিয়েছে। এই পরিস্থিতিতে ভোট টানতে পাঁচটি কেন্দ্রে বিজেপির মুসলিম প্রার্থী দাঁড় করানো রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। পাশাপাশি আরও মুসলিম অধ্যুষিত জেলা মালদহেও দুটি কেন্দ্রে মুসলিম প্রার্থী দিয়েছে বিজেপি। সেই সঙ্গে উত্তর দিনাজপুরের দুটি কেন্দ্রে মুসলিম প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির।

যে ৯ জনকে মুসলিম প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে, তাঁদের মধ্যে মাফুজা খাতুনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বাম ঘরানার রাজনীতি থেকে উঠে আসা মাফুজা এবার বিজেপির সাগরদিঘি কেন্দ্রের বিজেপি প্রার্থী। কংগ্রেস ও তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে মাফুজা বলেন, ‘‌কে বলেছেন যে বিজেপি মুসলিমদের সঙ্গে কাজ করতে পারবে না। বিরোধীরা তো ওসব বলে নিজেদের ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য। এই জেলায় অনেক পরিযায়ী শ্রমিকরা থাকেন। আমি তাদের জন্য কাজ করতে চাই। তাদের উন্নতি করতে চাই। তৃণমূল পারেনি। তৃণমূল নেতা-কর্মীরা নিজেদের ফায়দা তুলতে গরিব বিড়ি শ্রমিকদের কাজে লাগিয়েছে। তাদের কথা ভাবেনি। বিজেপিই পারবে তাদের উন্নতি করতে।’‌

৯ জনের মধ্যে আরেকজন হলেন গোলাম সারওয়ার। তিনি উত্তর দিনাজপুর কেন্দ্রে গোয়ালপোখর কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার বিরুদ্ধে এবার তৃণমূলের হয়ে লড়ছেন তারই ভাই গোলাম রাব্বানি। পারিবারিক বিবাদ এখন ভোটের ময়দানে। ভোটে দাঁড়ানো নিয়ে গোয়ালপোখরের বিজেপি প্রার্থী বলেন, ‘‌অন্য রাজ্যে গণপিটুনির ঘটনা হয় ঠিকই। কিন্তু এই রাজ্যেও হয়। কিন্তু এই রাজ্যের ঘটনা জানতে পারা যায় না। স্থানীয় গুণ্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই আমার এই লড়াই্।’‌ উল্লেখ্য, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের সময়ে গোলাম সারওয়ারকে জেল খাটতে হয়েছিল। তার এই জেল খাটার পিছনে গোলাম রব্বানির হাত ছিল বলেই অভিযোগ।

ভগবানগোলা থেকে বিজেপি প্রার্থী করেছে মেহবুব আলমকে। মেহবুব ১৯৯৮ সালে কাজ করতে জামনগর গিয়েছিলেন। গুজরাতে কাজ করতে যাওয়ার অভিজ্ঞতাকে পাথেয় করে মেহবুব বলেন, ‘সবাই বলে বিজেপি নাকি গোমাংস খাওয়া বন্ধ করে দেবে। কিন্তু গোয়ায় কি গোমাংস বন্ধ হয়ে গিয়েছে? ‌সবাই বলছে, মুসলিমদের নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমরা তো এই দেশেরই নাগরিক। ভয়ের কিছু নেই তো।’

Reneta

বিজেপির মুসলিম প্রার্থী দাঁড় করানোর পিছনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মাটিন জানান, বিজেপি জনবিন্যাসের কথা ভেবেই মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে। কারণ, বিজেপি জানে সেখানে মেরুকরণের রাজনীতি হবে না। এই সব কেন্দ্রে বুথ কর্মী থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীরা সবাই মুসলিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশ: বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT