চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তারদের উদ্দেশ্যে যেসব কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৮
বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ডাক্তারদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শুধু জয় বাংলা বলে স্লোগান দিলে হবে না। দেশের মানুষের সেবাও করতে হবে। জয় বাংলার মানে হচ্ছে বাংলার জয় হোক৷ বাংলা জয় করতে হলে দেশের মানুষের সেবা করতে হবে।

বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে এইচ ডি ইউ ও কমিউনিকেশন সিস্টেম উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ডাক্তার ও নার্সদের সেবার মান বাড়াতে হবে। ১৬ কোটি মানুষের দেশে রোগীতো আসবেই। গরীব রোগীরাই সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসেন। রোগীদের সেবার বিকল্প নাই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তারদের সকল সমস্যা দেখবেন। তবে মায়ের মত মমতা দিয়ে রোগীর সেবা করতে হবে। হাসপাতাল একটি সেবা মুলক প্রতিষ্ঠান। এটা সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। হাসপাতালে রোগী ও ডাক্তারদের ধুমপান মুক্ত থেকে বিরত থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রীর নিকট হাসপাতালের পরিচালক হাসপাতালের বর্ধিত অংশের নির্মাণসহ কয়েকটি দাবি তুলে ধরেন।

এ বিষয়ে মন্ত্রী বলেন, এ হাসপাতালের সঙ্গে বঙ্গবন্ধুর স্মৃতি জড়িয়ে আছে। সরকার মিডর্ফোট হাসপাতালে উনয়নে আন্তরিক। যতদ্রুত হোক আপনাদের দাবিগুলো বাস্তয়নের চেষ্টা করা হবে।

Reneta

একই আলোচনা সভায় রোগীদের আত্মীয় মনে করে দেখার আহ্বান জানান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েন (বিএমএ)’র সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন৷

তিনি ডাক্তারদের উদ্দ্যেশে বলেন, রোগীদের একটু বেশি সময় দিন। বাংলাদেশের ডাক্তাররা রোগীদের কম সময় দেয় বলে বদনাম রয়েছে। আমাদেরকে এই বদনাম ঘোচাতে হবে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডর্ফোড হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েন (বিএমএ)’র সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নাসিমস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT