চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্ত ১০ লাখের বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীন থেকে শুরু হলেও বিশ্ব মহামারী করোনাভাইরাসের কেন্দ্রস্থল এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, যা সারাবিশ্বের মোট আক্রান্তের এক তৃতীয়াংশ। বিশ্বে মোট করোনায় আক্রান্ত এখন ৩১ লাখের অধিক, আর মৃত্যুবরণ করেছে প্রায় ২ লাখ ১৮ হাজার।

মৃত্যুর সংখ্যার দিক থেকেও সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫ শ মৃত্যুসহ মোট মারা গেছে ৫৯ হাজারের অধিক, যা ভিয়েতনাম যুদ্ধে নিহতের চেয়ে বেশি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭০  মারা গেছে। গত একদিনে মোট আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪০৯ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন। সুস্থ হয়েছে ১ লাখ ৪২ হাজার ২৩৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৮ লাখ ৩৪ হাজার ৩৬১ জন। এদের মধ্য ১৫ হাজার ২৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

Banglabid

যুক্তরাষ্ট্রে মাত্র ১৮ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত ১১ এপ্রিল দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ। মোট আক্রান্তের ৩০ শতাংশই নিউইয়র্ক অঙ্গরাজ্যের।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারের সর্বশেষ তথ্যানুযায়ী, নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি। সেখানে মারা গেছে প্রায় ২৩ হাজার জন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রশাসন বেইজিংয়ের করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ নিয়ে জোড়ালো তদন্ত চালাচ্ছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে। এই মহামারীর জন্য চীনকে দায়ী করার অনেকগুলো কারণ আছে। কঠোর তদন্ত চলছে। চীনের প্রতি আমরা খুশি নই। ভাইরাসের উৎসেই এই করোনা ধ্বংস করা যেতো বলে আমরা বিশ্বাস করি। তখন দ্রুত এটি থামালে সারাবিশ্বে ভাইরাসটি ছড়াতো না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT