চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু নির্দেশনা নয়, বাস্তবায়নও দেখতে চাই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৮ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে টানা বিক্ষোভ, প্রতিবাদের মধ্যেই অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ চালকদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে জরুরি এক বৈঠকের পর এমন নির্দেশনা আসে।

আর যাই হোক, এই নির্দেশনার মাধ্যমে সরকার স্বীকার করে নিল দেশে অপ্রাপ্তবয়স্ক এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক রয়েছে। যারা দিনের পর দিন বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। যাদের কারণে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। যাতে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। কেউ কেউ আবার চিরতরে পঙ্গুত্ব বরণ করছে।

Banglabid

রাজধানীর বিভিন্ন রুটে প্রতিদিন যে সহস্রাধিক লেগুনা চলাচল করে, তার বেশির ভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক। তারা কিন্তু লুকিয়ে বা কোনো রকমের রাখঢাক রেখে গাড়ি চালায় না। কর্তৃপক্ষের নাকের ডগায় প্রকাশ্যেই চালায়। কিন্তু নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের চোখ তাদের দিকে যায় না।

অথচ দীর্ঘদিন ধরেই গণমাধ্যম এ নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে গেছে। তাতে বিন্দুমাত্রও ভ্রুক্ষেপ করেননি দায়িত্বশীল ব্যক্তিরা। এমনকি কয়েক মাস আগে দুই বাসের মধ্যে চাপা পড়ে হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেন আর বাসের চাপায় ডান পা হারানো গৃহকর্মী রোজিনার মৃত্যুর পরও তাদের টনক নড়েনি।

শুধু তাই নয়, ওই সময় গোপালগঞ্জের বাসের হেলপার হৃদয়, বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় হাত হারানো শিশু সুমি এবং রাজধানীতে বাসচাপায় পা হারানো রাসেল সরকারের ঘটনাও তাদের মনে দাগ কাটেনি। উল্টো দায়িত্বশীলদের কেউ কেউ ঘটনার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। অথচ পরে জানা গেছে, ওই ঘটনাগুলোর পেছনে চালকরাই দায়ী ছিল।

Reneta

এতকিছুর পরও লক্ষণীয় বিষয় হলো; দুই শিক্ষার্থীর এমন মর্মান্তিক ঘটনার পর ব্যাপক আন্দোলনের মুখে সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আর এ জন্যই দ্রুততর সময়ের মধ্যে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটা যেন শুধু নির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। বাস্তবেও যেন এর প্রতিফল দেখা যায়; সেটাই সকলের চাওয়া।

আরেকটি বিষয় হলো, দুঃখজনক এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভরত স্কুল-কলেজ শিক্ষার্থীদের কেউ কেউ গাড়ি ভাংচুর এমনকি গাড়িতে অগ্নিসংযোগের মতো নিন্দনীয় কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা মনে করি, যে কোনো অন্যায়েরই প্রতিবাদ হবে; কিন্তু তা শান্তিপূর্ণ হওয়াই বাঞ্ছনীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসচাপাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT