চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুদ্ধ বাঙালি সংস্কৃতি চর্চায় ঢাবি সাংস্কৃতিক সংসদের নবযাত্রা

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১১:৪৫ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার মূল সংগঠন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। সংগঠনটি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার নতুনত্ব দান করে চলেছে প্রতিনিয়ত। সেই ধারায় সাফল্যও আসছে বেশ।

কদিন আগেই সংগঠনটি ‘মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি’ কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘অঙ্কুর ২০১৮’ এর যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যটি ছিলো ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট’।

এর আগে ২০১৫ সালে সংগঠনটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথমবার অংশগ্রহণেই চ্যাম্পিয়ন হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এবার নতুন সদস্যদের নিয়ে নতুন কিছু উদ্যোগের পথে ধাবিত হয়েছে।

মঙ্গলবার উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে সংগঠনটি তাদের নতুন সদস্য ‘ইচ্ছামতি’দের বরণ করে নেয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক এবং টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

Reneta

নতুনদের উদ্দেশে তিনি বলেন, এদেশের সকল উন্নয়ন-সংগ্রামে নেতত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই প্রতিষ্ঠানের ঝান্ডাকে এগিয়ে নিয়ে গিয়েছে বিভিন্ন সংগঠনের ছেলে-মেয়েরা। তিনি আশাব্যক্ত করেন সাংস্কৃতিক সংসদ এবং এর কর্মীরা এটিকে আরো এগিয়ে নিয়ে যাবে।

‘নিজের নই পরের, ঘরের নই দেশের’ ভাবনা লালন করে নিঃস্বার্থ দেশপ্রেমিক হওয়ার জন্য তিনি তরুণদের উদ্বুদ্ধ করেন।

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপ্রধান এবং সংগঠনের মডারেটর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরী।

অনুষ্ঠানটির মূল আকর্ষণ হয়ে উঠা সাংস্কৃতিক পর্বে গীতিনাট্য, সংগীত, নৃত্য, কাব্যনাট্য ও মূকাভিনয়ের মাধ্যমে এক মনোজ্ঞ পরিবেশনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে, ২০১৮-১৯ সেশনের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করন এবং বিদায়ী কমিটির নেতৃবৃন্দের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়। এ বছর বোর্ড অব ডিরেক্টরস মনোনিত হোন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সংগীত শিল্পী সাহস মুস্তাফিজ, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহসান রনি, সাবেক সাধারণ সম্পাদক অর্ক রাহাবার, সাংস্কৃতিক সম্পাদক সুদীপ্ত শাহিন প্রমুখ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রাগীব রহমান।

রাগিব রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চার কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এই সংগঠন উচ্চশিক্ষিত তরুণদের মাঝে চিরায়ত বাঙালি সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলতে বিশেষভাবে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা করে আসছে। এই পরিবেশনায় আমরা দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ এবং সমসাময়িক নানা অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা এবার নতুন সদস্য ‘ইচ্ছামতি’দের বরণ করে নিয়েছি। আশা করি নতুনদের নিয়ে আমাদের নবযাত্রা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT