চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং হাউজে হঠাৎ আগুন, অাতঙ্কে উর্মিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

রাজধানী উত্তরার পাঁচ নম্বর সেক্টরে রঙধনু শুটিং হাউজে আগুন লেগেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা নাগাদ ওই শুটিং হাউজের মেকাআপ কক্ষে হঠাৎ আগুন লাগে। তখন সেখানেই উপস্থিত ছিলেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।

চ্যানেল আই অনলাইনকে উর্মিলা বলেন, রাত সাড়ে ৯ টা নাগাদ মেকআপ রুমে আগুন লাগে। তখন আমি, অভিনেতা আবুল কালাম আজাদ ও মিশু সাব্বির মেকআপ রুমে ছিলাম। হঠাৎ আগুন লাগলে রুম থেকে সবাই বেরিয়ে যাই।

তিনি বলেন, এরপর শুটিং সেটের প্রডাকশনের মানুষদের সহায়তায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা হয়। পাশের হাউজে অন্য একটি নাটকের শুটিং চলছিল। সেখান থেকেও অনেকে ছুটে আসেন। আমার অনেকগুলো পোশাক আগুনে পুড়ে গেছে। তবে শারীরিকভাবে ক্ষতি হয়নি।

এমন ঘটনার পর কিছুটা অসুস্থ হয়ে গেছেন এই অভিনেত্রী। এমনকি উচ্চ রক্তচাপ শুরু হওয়ায় অভিনেতা মিশু সাব্বির উর্মিলাকে নিয়ে দ্রুত উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে যান। চিকিৎসকরা আপাতত এই অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

তবে কিভাবে আগুন লেগেছে সেটি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি উর্মিলা কিংবা শুটিং হাউজের কেউই। এই লাক্সতারকা জানান, আমি ভীষণ আতঙ্কে আছি। একটু অসাবধান হলে আমার নিজের ক্ষতি হয়ে যেতে পারতো। তবে যেখানে আগুন লেগেছে সেখানে আমার অনেকগুলো পোশাক ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, রঙধনু শুটিং হাউজে উর্মিলা, আবুল কালাম আজাদ ও মিশু সাব্বির একটি নাটকের শুটিং করছিলেন। নাটকটি নির্মাণ করছেন সকাল আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উর্মিলাশুটিংসকাল আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সময় গণনার নতুন একক উদ্ভাবন করল ফেসবুক

পরবর্তী

উদ্ভাবনী কম্পিউটার প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত হলো এসারের প্রদর্শনী

পরবর্তী
এসারের প্রদর্শনী

উদ্ভাবনী কম্পিউটার প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত হলো এসারের প্রদর্শনী

স্কুল পড়ুয়াদের মাত্রাতিরিক্ত ফেসবুক, শঙ্কিত অভিভাবকদের দায়

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT