চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুটিং হলেও আগের মতো রোমান্টিক সিকোয়েন্স হচ্ছে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২২, জুন ২০২০
বিনোদন
A A

করোনাকাল দীর্ঘ মেয়াদী হওয়ায় উপায়ান্তর না দেখে নাটকের অনেক শিল্পী শুটিংয়ে ফিরতে শুরু করেছেন। তাদেরই একজন উর্মিলা শ্রাবন্তি কর। গেল মাসের শেষের দিক থেকে এ অভিনেত্রী আগের মতো লাইট ক্যামেরা অ্যাকশনে নিজেকে ব্যস্ত রাখছেন!

সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে উর্মিলা জানালেন, শুটিং হলেও আগের মতো রোমান্টিক সিকোয়েন্স হচ্ছে না।

তিনি বলেন, গল্পের প্রয়োজনে এবং একান্ত ডিমান্ড থাকলে রোমান্টিক সিকোয়েন্স করা হচ্ছে। দৃশ্য শেষ করে সাথে সাথেই হাত ধুয়ে ফেলছি। স্ট্যান্ডবাই সেনিটাইজার, সাবান পাশে থাকে। এছাড়া সহশিল্পী কোথায় গেল, কার সঙ্গে মিশলো ভালোমতো খোঁজখবর নিয়ে কাজ করছি। শুটিংয়ে বাইরে মানুষ অ্যালাও করছি না। তবে আগে রেগুলার যেভাবে রোমান্টিক সিকোয়েন্স হতো সেটা এখন আর হচ্ছে না।

শুটিংয়ে ফিরে ইতোমধ্যেই আদিবাসী মিজানের পরিচালনায় ৩টি নাটক, বর্ণ নাথের একটি নাটকের কাজ শেষ করেছেন উর্মিলা। যোগ করে জানালেন, অমিতাভ রেজার নির্দেশনায় একটি বিজ্ঞাপনসহ আরও কয়েকজন নাট্যনির্মাতার শুটিংয়ের জন্য সিডিউল দিয়েছেন। কাজগুলো ঈদুল আযহাতে বিভিন্ন টিভি ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রচার হবে।

উর্মিলা জানান, তিনি শুটিংয়ে অনুমতি পাওয়ার পর থেকে কাজে ফিরেছেন। বললেন, আগের মতো সবাই আস্তে আস্তে কাজ ফিরতে শুরু করেছে। তবে প্রত্যেকের মধ্যে আতঙ্ক ভীতি কাজ করছে। গতমাসে যখন কাজ শুরু করি তখন শুটিংয়ে একেবারে থমথমে অবস্থা বিরাজ করতো। এখন সেই থমথমে অবস্থা ধীরে ধীরে কেটে যাচ্ছে। তবে মানসিক চাপ কাজ করছে।

করোনার শুরু থেকে ঘরবন্দি ছিলেন লাক্সতারকা উর্মিলা। গত রোজার ঈদের জন্য তিনি কাজও করেননি। যে নাটকগুলো প্রচার হয়েছে সেগুলোর শুটিং আগে করা। ঘরে থেকে করোনা নিয়ে চারটি সচেতনতামূলত ভিডিও বার্তা দিয়েছেন উর্মিলা। তবে দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে মানসিক অসুস্থতা অনুভব করছিলেন তিনি।

Reneta

উর্মিলা বলেন, বাসায় থাকতে থাকতে অস্বস্তি লাগছিল, হতাশায় ডুবে যাচ্ছিলাম। অনেক ভেবেচিন্তে দেখলাম করোনার এই অবস্থা হয়তো পুরো বছরটাই থাকবে। স্বাভাবিক হতে হয়তো আরও একবছর লাগবে। তাই করোনার সঙ্গেই জীবনটাকে ‘ইউজ টু’ করে নেয়া ছাড়া উপায় দেখলাম না। সচেতন থেকেই কাজ শুরু করেছি।

তিনি বলেন, করোনার আগে থেকেই আমি সচেতনভাবে চলাফেরা করি। যেমন: ক্যারিয়ার শুরু থেকেই বাসা থেকে খাবার নিয়ে যেতাম, মেকআপ নিজেরই থাকতো। খুব কম মেকআপ নিয়েছি শুটিং থেকে। আরও যেসব সুরক্ষা এখন বলা হচ্ছে এগুলো আমি আগেই থেকে করতাম। শুটিংয়ে আমার বড় একটা ব্যাগ থাকে যেখানে সবকিছু বহন করি।

করোনায় অভ্যস্ত হয়ে শুটিং প্রসঙ্গে উর্মিলা বলেন, ঢাকার মধ্যে এখনই শুটিং উপযুক্ত না। ঢাকার বাইরেই শুটিং করছি বলে খুব একটা অসুবিধা হচ্ছেনা। শুটিং শুরুর পর থেকে ঢাকার মধ্যে কোথাও কাজ করিনি। পূবাইলের ভিন্নভিন্ন শুটিং বাড়িতে কাজ করছি। তবে সুরক্ষার জন্য সবকিছু নিয়ম মেনে কাজ করায় একটা মেন্টাল প্রেসার যাচ্ছে। তবে শুটিং ইউনিটগুলোতে দেখছি প্রত্যেকেই নিজের জায়গা থেকে সচেতন থাকার চেষ্টা করছে।

তবে এ অবস্থায় কাউকে নিয়মিত শুটিংয়ে যেতে উৎসাহিত করলেন না উর্মিলা। বললেন, যদি নিতান্তপক্ষে প্রয়োজন না থাকে তাহলে রিস্ক নিয়ে শুটিংয়ের দরকার নেই। যারা শুটিং করছেন তাদের উদ্দেশ্যে জনপ্রিয় এ তারকা বলেন, খাবার, মেকআপ বা দরকারি জিনিসগুলো বাসা থেকে নিয়ে যাওয়া উচিত। অন্যের জিনিস বা অন্য তৈরি কিছু এখন ব্যবহার না করাই ভালো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উর্মিলা শ্রাবন্তী করকরোনানাটকরোমান্টিকলিড বিনোদনশুটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT