চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং বহর নিয়ে অপেক্ষায় নির্মাতা, নায়কের ফোন বন্ধ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

সোমবার সকালে ছিলো সবার কল টাইম! শুটিং জোন প্রস্তুত, লাইট, ক্যামেরাও রেডি! পরিচালকও বসে আছেন, শুধু অ্যাকশান বলার অপেক্ষা! অথচ ক্যামেরার সামনে যার থাকার কথা, তিনিই নেই!

বলছি, ‘ওস্তাদ’ ছবির শুটিং স্পটের কথা। যেখানে সোমবার সকাল থেকে সব প্রস্তুতি নিয়ে বসে আছেন, শুধু নেই চিত্রনায়ক রোশানের খোঁজ! তার অপেক্ষায় পুরো শুটিং ইউনিট!

দুপুর পেরিয়ে বিকেল আসন্ন, শেষ পর্যন্ত এলেনই না রোশান। তার এমন অপেশাদার আচরণে কষ্ট পেয়েছেন ‘ওস্তাদ’-এর পরিচালক সাইফ চন্দন। শুধু তাই নয়, মোটা অংকের টাকা লোকসানও গুনতে হচ্ছে তাকে।

চ্যানেল আই অনলাইনকে সাইফ চন্দন বলেন, রোশানের কলটাইম ছিল সকাল সাতটায়। পুরান ঢাকার নারিন্দা এলাকায়। রবিবার রাতেও সে আমার সহকারি পরিচালককে খুদেবার্তা পাঠিয়ে জানিয়েছে, সময়মতো শুটিংয়ে হাজির থাকবেন। কিন্তু শুটিং সেটে সকাল থেকে দুপুর হয়ে গেলেও তার কোনো খোঁজ নেই। ফোনটিও বন্ধ পাচ্ছি। ওদিকে শুটিংয়ে আনিসুর রহমান মিলন থেকে শুরু করে ৩০ জনের মতো এক্সট্রা আর্টিস্টসহ ইউনিটে সবমিলিয়ে ১০০ জন। রোশান না আসায় ক্যামেরা ই ওপেন করতে পারিনি।

দুপুর একটার পর অন্য মাধ্যম থেকে রোশানের ব্যাপারে খোঁজ নিয়ে পরিচালক সাইফ চন্দন জানতে পেরেছেন, রোশান ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং করছেন। সাইফ চন্দন বলেন, রবিবার রাতেও আমাকে জানিয়েছে সে ‘ওস্তাদ’-এর শুটিংয়ে আসবে! কিন্তু এখনও সে ঢাকার বাইরে অন্য ছবির শুটিং করছে। আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। একজন উঠতি নায়কের আচরণ এমন হলে আমরা কোথায় যাবো?

পরিচালক বলেন, দিনটাই মাটি হয়ে গেল। আর্থিক ক্ষতিও হলো। ওস্তাদের সিডিউল দিয়ে তার মধ্যে আমাকে জানিয়ে ‘সাইকো’র শুটিং করেছে, ‘জ্বীন’-এর ডাবিং করেছে। অথচ আমাকে আগে থেকে একবারও জানানোর প্রয়োজন মনে করেনি। এর আগেও সিডিউল নিয়ে দুবার ঝামেলা করেছে। পরে এসে সরি বলেছে। ছোটভাই হিসেবে ভুল স্বীকার করেন। কিন্তু এবার আর কোনো প্রশ্রয় নয়। প্রযোজক, পরিচালক থেকে আমাকে ফোন করে রোশানের নামে লিখিত অভিযোগ করতে বলেছে।

Reneta

সাইফ চন্দন বলেন, এবারই ‘ওস্তাদ’-এর শুটিং শেষ করতাম। মাত্র পাঁচদিনের কাজ বাকি ছিল। রোশান সিডিউল ফাঁসানোয় অন্য শিল্পীদের ডেট আবার কবে পাব ঠিক নেই। অনেক কষ্টে সবকিছু ম্যানেজ করেছিলাম। কিন্তু সবকিছু পণ্ডু হয়ে গেল একজনের কারণে। মনোবল নষ্ট হলো। প্রচণ্ড কষ্ট পেয়েছি এমন আচরণে। সঙ্গে কয়েকলাখ টাকা লোকসান গুনতে হবে।

কেন এমন করলেন রোশান? জানতে তার মুঠোফোন ও ফেসবুকে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

রোশানের এমন অপেশাদার আচরণের পর বাধ্য হয়েই পরিচালক সাইফ চন্দন তার ফেসবুকে ক্ষোভ ঝেড়ে পোস্ট দেন। সাইফ চন্দনের ওই পোস্টের মন্তব্যে রোশানের সমালোচনা করছেন অনেকেই। সংশ্লিষ্টরা অনেকেই রোশানের এমন আচরণের জন্য জবাবদিহিতা দাবি করেছেন।

তারা মনে করেন, জবাবদিহিতা নেই বলেই শিল্পী সিডিউল ফাঁসানোর সাহস করেন। এর বিরুদ্ধে সবার সম্মিলিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনওস্তাদজ্বীননায়করোশানলিড বিনোদনসাইকোসাইফসাইফ চন্দন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT