চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুটিংয়ে বৃষ্টির ক্ষতি পুষিয়ে দিচ্ছে শাকিবের সহযোগিতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ২৩, জুন ২০২১
বিনোদন
A A

সপ্তাহ খানেক ধরেই থেমে থেমে ভারি বর্ষণ চলছে। বৃষ্টি বাগড়া দেয়ার কারণে সাভারের পর এফডিসির আউটডোর অংশের শুটিং ব্যাহত হচ্ছে তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির।

এমনও হচ্ছে যে, নায়ক-নায়িকাসহ শতাধিক টেকনিশিয়ান নিয়ে পুরো ইউনিট বসে আছে; অথচ বৃষ্টির কারণে শুটিং হচ্ছে না! তবে এই ক্ষতি পুষিয়ে দিচ্ছেন ছবির নায়ক শাকিব খান। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এমনটা জানিয়েছেন নির্মাতা তপু খান।

এবারই প্রথম তিনি ছবি বানাচ্ছেন। তপু খান জানান, বৃষ্টি কাজে যে পরিমাণ ক্ষতি করছে, সেটা সহযোগিতার মাধ্যমে পুষিয়ে দিচ্ছেন শাকিব খান। বলেন, শাকিব ভাইয়ার সহযোগিতা না পেলে আর্থিকভাবে অনেক ক্ষতির মুখোমুখি হতাম। বৃষ্টির কারণে শুটিং ব্যাহত হলেও তিনি অপেক্ষা করেছেন। এমনও হয়েছে সেটে এসে সকাল থেকে বসে থেকেছেন।

Banglabid

একদিন বিকেল পর্যন্ত অপেক্ষা করে আমরা প্রস্তুত হতে পারিনি বলে তাকে ছেড়ে দিয়েছি। এছাড়া যখনই বৃষ্টি থেমেছে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। কোনটা কীভাবে করলে ভালো হয়, কীভাবে সুন্দরভাবে কাজ শেষ তদারকি করছেন। প্রতিদিনই কলটাইমের আগে সেটে এসেছে তৈরি হয়েছেন। নির্ধারিত সময় শেষ হলেও তিনি আরও বেশি সময় দিচ্ছেন। তার এই ডেডিকেশন, নির্দেশনা সবকিছু কাজটাকে চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।

শাকিব খান ও বুবলীর সাথে নির্মাতা তপু খান

পরিচালক বলেন, শুধু শাকিব ভাইয়া নয়, বুবলী আপুও বেস্ট সাপোর্ট দিচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া থেকে অন্যান্য শিল্পী, টেকনিশিয়ান, ডিওপিসহ প্রত্যেকেই একটা ভালো কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ইতোমধ্যে ৬০ ভাগ শুটিং শেষ করতে পেরেছি। আগামীর কাজগুলো আরও চমৎকারভাবে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস।

গত ২৫ মে উত্তরায় শুরু হয় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির শুটিং। এরপর সাভার ও উত্তরায় কাজ চলে। পরিচালক জানান, প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে ‘লিডার আমিই বাংলাদেশ’ আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওই সময় মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Reneta

তবে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র নিশ্চিত করে, শুধু বাংলাদেশ নয়, আমেরিকা, মধ্যপ্রাচ্য, লন্ডন, সিডনিতে মুক্তি দেয়া হবে শাকিব খান অভিনীত এ ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাতপু খানপরিচালকবুবলীবৃষ্টিমধ্যপ্রাচ্যলন্ডনলিড বিনোদনলিডারলিডার আমিই বাংলাদেশশাকিব খানসিডনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাগরতলের বিস্ময়কর জগতে একদিন

পরবর্তী

কোনো শক্তিই জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না: কাদের

পরবর্তী
ফাইল ফটো

কোনো শক্তিই জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না: কাদের

টি-টুয়েন্টি দলে নতুন মুখ শামীম পাটোয়ারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT