চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার রাতে কারাফটকে নাটকীয়তা

রেজাউল করিমরেজাউল করিম
১০:১১ অপরাহ্ন ১০, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

 মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকর নিয়ে  শুক্রবার সন্ধ্যায় কারাগারে বাড়তি নিরাপত্তা নেয়া হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তা আবার শিথিল হয়। এই তিন ঘণ্টারও বেশি সময় ধরে রায় বাস্তবায়ন নিয়ে কারাগারের সমানে অপেক্ষমান লোকজনের মধ্যে চলে নানা জল্পনা-কল্পনা।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাতে  সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান প্রাণভিক্ষা চাননি।তিনি আর সময় পাচ্ছেন না । ফলে আমরা উচ্চ আদালতের রায় কার্যকরের প্রক্রিয়া চালাচ্ছি। তার পর থেকে কামারুজ্জামানের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারাগারের আশেপাশের রাস্তায় চলাচল কমিয়ে দেয়া হয়। বাড়ানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা। এর পাশাপাশি রাতে কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী, রাজধানীর লালবাগ জোনের পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ, সহকারী উপকমিশনার (এডিসি) ফয়েজ আহমেদ, কারা চিকিৎসক আহসান হাবীবও কারাগারে প্রবেশ করেন।

তারপর একটি ভ্যানে করে কারাগারে বাঁশ ও শামিয়ানা ঢোকাতে দেখা যায়। রাত ৮টার দিকে নাজিমউদ্দিন রোডে কারাগারের সামনে পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সাদা পোশাকে বহু পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। সেখানে ব্যারিকেড দিয়ে যান চলাচল সীমিত করে দেওয়া হয়। কারা ফটকের সামনের দোকানগুলোও বন্ধ করে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে রাত সাড়ে ৯টার দিকে লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ ও সিনিয়র জেল সুপার ফরমান আলী একই গাড়িতে কারাগার থেকে বেরিয়ে যান। তারপর পৌনে ১০টায় কারাগার থেকে দুটি মই বের করে আনা হয়। এর কিছু পরেই কারাগারের সামনে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামারুজ্জামানরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষি খাতের উন্নতিতে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু করলো সরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা

এপ্রিল ১৪, ২০২৬

ভারতের তীব্র সমালোচনায় ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেন

এপ্রিল ১৪, ২০২৬

ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা করেছে বর্ষবরণ পর্ষদ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT