পরিবেশ

শুক্রবার থেকে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

ঢাকার আকাশে মেঘলা আবহাওয়া, ভবন ও শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার আকাশে মেঘলা আবহাওয়া এবং শহরের ভবন ও রাস্তার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব উষ্ণায়ন ও অধিক জনসংখ্যার চাপে রাজধানী ঢাকার উত্তাপ বেড়েই চলেছে। দেশের উত্তরাঞ্চলে শীত আসলেও রাজধানীতে শীতের জন্য অপেক্ষা করতে হবে এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। আগামী শুক্রবার থেকে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মানুষের সৃষ্ট নানা কারণে মহনগরী ঢাকার উত্তাপ বেড়ে চলেছে। বৃক্ষরাজি, জলাশয় ও ফাঁকা জায়গা কমিয়ে ফেলা এবং জনসংখ্যা, যানবাহন ও বহুতল ভবনের চাপই শীত কম অনুভূত হওয়ার কারণ বলছেন আবহাওয়াবিদরা।

গত কয়েক বছর ধরে রাজধানীতে শীত যেমন দেরিতে আসছে, তেমনি স্থায়ীত্বও কম হচ্ছে। আশপাশের এলাকাগুলোর সঙ্গেই ঢাকার তাপমাত্রার স্পষ্ট পার্থক্য তৈরি হয়েছে।

এবারও মধ্য ডিসেম্বরের আগে শীতের আবহ পাচ্ছেন না রাজধানীবাসী। তবে আগামী শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে দূষণ ও জনসংখ্যার চাপ নিয়ন্ত্রণ এবং বৃক্ষরাজি ও জলাশয়ের সংখ্যা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ঢাকা বিশ্ব উষ্ণায়ন রাজধানী শীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…