আন্তর্জাতিক

শুক্রবার ভ্যাকসিন নেবেন মাইক পেন্স

মাইক পেন্সের ছবি, গম্ভীর মুখাবয়ব, সাদা চুল, পেশাদার পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইক পেন্সের ছবি, তিনি একটি গম্ভীর মুখাবয়ব সহ পেশাদার পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী দেশের মানুষকে উৎসাহিত করতে শুক্রবার জন সম্মুখে কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে আমেরিকার জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করতে পেন্স ও তার স্ত্রী প্রকাশ্যে কোভিড-১৯ ভ্যাকসিন নেবেন।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে গণ টিকাদান কর্মসূচির প্রথম সপ্তাহে তারা এ ভ্যাকসিন নিতে যাচ্ছেন। তাদেরকে হোয়াইট হাউসে এ ভ্যাকসিন দেয়ার কথা রয়েছে।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৩ লাখেরও বেশি আমেরিকান নাগরিক প্রাণ হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা সার্জন জেনারেল জারোম অ্যাডামসকে একই সময় এ ভ্যাকসিন দেয়া হবে।

মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকইনানি সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্পও একেবারে প্রকাশ্যে এ ভ্যাকসিন নেবেন।’

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি শিগগিরই জন সম্মুখে ভ্যাকসিন নিতে আগ্রহী। ৭৮ বছর বয়সী বাইডেন এ রোগে আক্রান্তের সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে রয়েছেন।

বিষয়:করোনাভাইরাস কোভিড-১৯ ভ্যাকসিন জো বাইডেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…