চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষ বর্মি সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমার-অবরোধ

আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানি চলার মধ্যেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইংসহ ৪ শীর্ষ জেনারেলের ওপর কঠোর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত জুলাইয়ে বর্মি সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন সরকার। কিন্তু মঙ্গলবার সেটি বাড়িয়ে আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

একই অবরোধ মিয়ানমারের আরও তিন শীর্ষ কমান্ডারের ওপর আরোপ করা হয়েছে। এরা হলেন: সেনাবাহিনীর উপপ্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন, ৯৯ লাইট ইনফানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং ৩৩ লাইট ইনফ্যানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল অং অং।

এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তদের যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তি থাকলে সেটি জব্দ করা হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যে কোনো ধরনের আর্থিক লেনদেন অপরাধ বলে গণ্য হবে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতি সম্মান জানাতে মিয়ানমারের এই চারজন ছাড়াও বিভিন্ন দেশের আরও ১৪ জন ব্যক্তির বিরুদ্ধে এ রকম নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেজারি বিষয়ক মন্ত্রী স্টিভেন মানুচিন বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নিরীহ জনগণের ওপর কোনো ধরনের নির্যাতন, অপহরণ, যৌন সহিংসতা, হত্যাকাণ্ড বা বর্বরতা সহ্য করবে না। আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বে শীর্ষে রয়েছে এবং আমরা দোষী ব্যক্তি ও সহায়তাকারী যেখানকারই হোক, তাদেরকে জবাবদিহির আওতায় আনব।’রোহিঙ্গা-মিয়ানমার-অবরোধ

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যাসহ নৃশংস ধ্বংসযজ্ঞ পরিচালনার অভিযোগ রয়েছে। এ ঘটনার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানকে জাতিসংঘ ইতোমধ্যে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে ওআইসি’র পক্ষ হয়ে করা গাম্বিয়ার মামলারই শুনানি চলছে দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে।

মঙ্গলবার প্রথমদিনের শুনানিতে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলা বর্বরতার বিবরণ তুলে ধরে গাম্বিয়া। শুনানিতে মিয়ানমারের নৃশংসতার বিবরণ দিয়ে রাখাইনে জাতিগত নিধনের কথা তুলে ধরে গণহত্যা বন্ধের নির্দেশও চাওয়া হয়।

শুনানির দ্বিতীয় দিনে আজ বুধবার নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করবে মিয়ানমার। নিজ দেশের পক্ষে এবং গণহত্যা-নির্যাতনের অভিযোগের বক্তব্য তুলে ধরবেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

দ্বিতীয় দিন সু চির বক্তব্যের পর বৃহস্পতিবার সকালে গাম্বিয়া এবং বিকেলে মিয়ানমার যুক্তি-খণ্ডনে চূড়ান্ত বক্তব্য তুলে ধরবে।

মামলায় গাম্বিয়াকে সহায়তা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ থেকেও একটি প্রতিনিধি দল সেখানে অবস্থান করছে।

ট্যাগ: আন্তর্জাতিক বিচার আদালতআন্তর্জাতিক বিচারিক আদালতমিয়ানমারমিয়ানমারের সেনাপ্রধানরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নকআউটে লিভারপুল, সঙ্গী চেলসিও

পরবর্তী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

পরবর্তী

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

মামলার ইঙ্গিত পুতিনের, রাশিয়াকে নিয়ে বিভ্রান্ত ফিফা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT